রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ব্যবসার ধরন পাল্টাচ্ছে কোকাকোলা

নবীন নিউজ, ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ১২:৪২ পি.এম

সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে ইসরায়েলি পণ্যে বইছে বয়কটের জোয়ার । 

বিশেষ করে মুসলিম বিশ্বে কোকাকোলা ও পেপসির কোমল পানীয় বয়কটের আন্দোলন বেশ জোরদার। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানের দিকে নজর দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোকাকোলা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, কোকাকোলার বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ (বিআইজি) নামে একটি সংস্থা বন্ধ করে দেয়া হচ্ছে। গতকাল রোববার (৩০ জুন) এটি বন্ধ হয়ে যাওয়ার কথা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদিন ভারতসহ বিশ্ববাজারে বোতলজাত কার্যক্রম পরিচালনা করে আসছিল কোকাকোলা।

কোকাকোলার একটি নোটের বরাতে আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস লিখেছে, ৩০ জুন থেকে বিআইজি বন্ধ হয়ে গেলে ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় এর কার্যক্রম কোকাকোলার অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে যাবে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় বিআইজি। ভারত ছাড়াও বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, ওমান ও আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করে তারা। তবে সম্প্রতি বিআইজির আকার ছোট করার চেষ্টা করছে কোকাকোলা। এমনকি ধীরে ধীরে বোতলজাতকরণ কার্যক্রম থেকে সরে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি এবং বাজারে প্রতিদ্বন্দ্বিতা করার দিকে মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিআইজি হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেরও দেখভাল করে থাকে। হিন্দুস্তান কোকাকোলা সারা ভারতে সাড়ে তিন হাজার পরিবেশকের মাধ্যমে ২৫ লাখ খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করে। ভারতে তাদের মোট ১৬টি কারখানা ছিল। কিন্তু এ বছরের শুরুতে রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব অঞ্চলের ব্যবসা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দেয় তারা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ