বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

বোনের ষড়যন্ত্রে নির্যাতনের শিকার নির্মাতা, অতঃপর...

নবীন নিউজ, ডেস্ক ০৯ জানু ২০২৫ ০৫:২৬ পি.এম

সংগৃহীত ছবি

নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মিনহাজ। বানিয়েছেন নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন। এরপর ২০১৮ সালে জার্মান চলে যান চলচ্চিত্র নির্মাণের উপর মাস্টার্স করতে। সম্প্রতি দেশে এসে বিয়ে করেছেন। গেল বছরের ৩০ আগস্ট পারিবারিকভাবে আকদ হয় এবং অনুষ্ঠান করে বউ ঘরে তোলেন ২৭ সেপ্টেম্বর। বিয়ের পর থেকে শুরু হয় যৌতুকের জন্য স্ত্রী তাহামিদার উপর শ্বাশুড়ি ও ননদের অকথ্য গালিগালাজ আর নির্যাতন। যার জেরে মিনহাজ আজ মায়ের মামলার আসামী।

মিনহাজের অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে স্বামী স্ত্রীর ব্যাক্তিগত চ্যাট পড়া শুরু করেন মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা। তখনই প্রতিবাদ করেন তিনি। আর এতে ক্ষেপে গিয়ে মিনহাজকে গালিগালাজ করে শারীরিক আক্রমণ চালান তার মা ও বোন। দুজনের আক্রমণ থেকে স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত ও নির্যাতিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ফেনী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরী করেন যার নম্বর ৪৮৫। সাধারণ ডায়েরীর কথা শুনে পরদিন তার বোন সকালে ঢাকায় পালিয়ে যান। আর মিনহাজের মা নাসিমা আক্তার সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তারা নিজেরাই সমোঝতার জন্য নিজেদের সুবিধামতো শর্ত লিখে সবাইকে বলতে থাকেন, ছেলে আর ছেলের বউ সম্পদের লোভে এসব কান্ড করছে।

মিনহাজ জানান, তার বোন জামাই স্বল্প বেতনভুক্ত সরকারী চাকরিজীবী। স্বামীর অর্থ সংকটে বোন মালিহা হতাশ। পাশাপাশি দীর্ঘদিনের দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়াতেও সেই সংসার টেকানোর দুশ্চিন্তায় আচ্ছন্ন মালিহা। এইসব হতাশার প্রভাবে ক্রনিক সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মাকে ব্যবহার করে নববিবাহিত ভাইয়ের সংসারে ঝামেলা সৃষ্টি করে বাবার সকল সম্পত্তি ভোগ দখল করার পায়তারা করছেন মালিহা ও তার স্বামী। এ উদ্দেশ্যেই ৬ ডিসেম্বর রাতে স্বামী সজিব মাহমুদের প্ররোচনায় মাকে সঙ্গে নিয়ে ভাই ও ভাবীর উপর হামলার কান্ড ঘটায় মালিহা।

এতকিছুর পরও শুধুমাত্র সংসারের শান্তির কথা ভেবে বিষয়টির সমাধানে রাজি হন মিনহাজ। কথা ছিলো ১০ ডিসেম্বর সকলে মিলে ফেনী থেকে ঢাকা এসে সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে ফেলা হবে। অথচ ৬ ডিসেম্বর দিবাগত রাতে যে ঘটনায় মিনহাজ আগেই জিডি করে রেখেছে তারই উল্টো বিবৃতি দিয়ে ৯ ডিসেম্বর সমঝোতার আলাপের ভেতরই গোপনে ফেনী থানায় মামলা করতে যান নাসিমা আক্তার। আগে থেকে একই ঘটনার জিডি থাকায় ফেনী থানা মামলা নিতে না চাইলে আদালতে ২ দিন আগে করা জিডির কথা গোপন করে একমাত্র ছেলে সন্তান মিনহাজের বিরুদ্ধে তার মা নাসিমা আক্তার একটি চাঁদাবাজী, স্বর্ণালঙ্কার লুট ও হত্যার চেষ্টা মামলা দায়ের করে বসেন। তাই সঙ্গত কারণেই সমঝোতার বিষয়টি বাঁধাগ্রস্ত হয়।আর কোনো অপরাধ না করেও বোনের ষড়যন্ত্রের শিকার হয়ে মায়ের সাজানো মিথ্যা মামলার আসামী হয়ে ঘুরছেন মিনহাজ। ঘটনাটি স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মিনহাজ তার মা নাসিমা আক্তার সম্পর্কে জানান, তার মা বগরাদি ও অহংকারী মানুষ। বসুরহাট এ এইচ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদানের পর থেকে সরকার পতনের আগ পর্যন্ত তিনি মাসে হাতেগুনা কয়েকদিন স্কুলে যেতেন। এছাড়াও স্কুলের পিয়ন, কেরানী ও কিছু ঘনিষ্ঠ শিক্ষকের যোগসাজশে তিনি স্কুলের কেনাকাটা ও টেন্ডারে নিজের প্রভাব বিস্তার করে লুট করেছেন সরকারী টাকা। ফেনী শহরে ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক একাউন্টে নামে বেনামে ও আত্মীয়দের নামে তিনি এই টাকা সরিয়েছেন। এখন চেষ্টা করছেন বিদেশে টাকা পাচার করে অবসরের পরে স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমাতে। পতিত স্বৈরাচারের এই দোসর এখন তদবির চালাচ্ছেন চাকরির শেষ দুইমাসে তিনি যেন বসুরহাট থেকে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি হয়ে এসে একই কায়দায় হরিলুট করতে পারেন।

মা ও বোনের সম্মানের কথা চিন্তা করে এবং পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে মনে কষ্ট চেপে রেখে বিষয়টি ভুলে যাবার চেষ্টা করেন মিনহাজ। কিন্তু সম্প্রতি তার নববধূর সঙ্গে তাদের আচরণ ও নির্যাতন-মামলায় সার্বিকভাবে বিপর্যস্ত মিনহাজ। সদ্যবিবাহিত হয়েও নিজ পরিবারের অত্যাচারে একসংগে এই দম্পতি থাকতে পারছেননা।

সম্প্রতি বাধ্য হয়ে বোন মালিহা ও তার স্বামীর নামে মামলা করেছেন তিনি। তবে আত্মরক্ষায় জিডি করে রাখলেও মানবিক কারণে মায়ের নামে মামলা করেননি তিনি।

মিনহাজের প্রত্যাশা, আজ কিংবা কাল তার মা ভুল বুঝতে পারবেন। তাই মায়ের বিরুদ্ধে কোনো আইনি লড়াইয়ে যেতে চান না তিনি। তবে স্ত্রী তাহামিদা এই অত্যাচারের বিচার চান। তাই তিনি নিজে বাদী হয়ে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করেছেন যারা তার উপর এই অমানুষিক নির্যাতন চালিয়েছেন তাদের বিরুদ্ধে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’