নবীন নিউজ ডেস্ক ২৫ জুন ২০২৪ ০১:০৭ পি.এম
সংগৃহীত ছবি
ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরব এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ অনেক দেশে পণ্য বয়কটের প্রচারণা শুরু হয়েছে। কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় কোকাকোলা পণ্যের বয়কটের ডাক ওঠে। সে সময় বয়কটের মুখে পড়ে বিক্রি কমে যায় এক সময়ের জনপ্রিয় পানীয় কোকাকোলার।
কিছুদিন আগে বাংলাদেশে কোকাকোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে তুমুল আলোচনা-সমালোচনা। সেই সূত্র ধরে অভিনয়শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছিলেন নেটিজেনরা।
এদিকে কোকাকোলা ছাড়া অন্য কিছুই বিক্রি না করার অভিযোগ এনে এবার ঢাকা সিলেট হাইওয়েতে অবস্থিত "উজান ভাটি এন্ড রিসোর্ট"কে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেইজ ও আইডিতে ‘উজান ভাটি’ রিসোর্ট বয়কটের ডাক দিচ্ছে নেটিজেনরা।
‘কবি নুরুল’ নামে একটি পেইজে স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো:-
বয়*কট উজান-ভাটি...
সিলেট টু ঢাকা এবং ঢাকা টু সিলেট যাওয়ার পথে আপনি আমি সবাই মধ্যেখানের বিরতিতে এই উজান ভাটিতে নেমে আমরা কিছুনা কিছু খাই দ্বিগুণ দাম দিয়ে। সেই তারা নাকি কোকাকোলা ছাড়া অন্য কিছুই বিক্রি করেনা।
তাই সময় হয়েছে তাদের বয়*কট করার।
উজানভাটি নেমে কিছু না খেয়ে জাস্ট ফ্রেশ হয়ে চলে আসুন।
এই স্ট্যাটাসের নিচে সাবিহা নামের একজন কমেন্ট করেন, ‘উজান ভাটিকে আরও আগেই অনেকে বয়কট করেছে তাদের খাবাবের মান অনুযায়ী দাম বেশি হওয়ায়।’
আশিকুর নামের একজন কমেন্ট করেন, ‘এখানে কেউ ইচ্ছে করে যায়না। সব ড্রাইভারদের সিন্ডিকেট। অনেকে আছে এখানে কিছু খেতে চাইলেও খায়না ডাবল দাম এর জন্য।’
তাছাড়াও বেশিরভাগ কমেন্টই বয়কট, বয়কট লেখা।
‘কবি নুরুল’ নামের ওই পেইজের মালিক মো.নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘ আমরা উজানভাটিসহ ঐ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বয়কট করছি যারা কোকাকোলার সাথে সম্পৃক্ত। তাদের কাস্টমার বয়কট করছে জানার পরও কাষ্টমারের কথা চিন্তা না করে কোকাকোলা বিক্রি করছে। এরচেয়েও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই প্রতিষ্ঠানসহ আরো কিছু কিছু প্রতিষ্ঠানে এমনও দেখা যায় তারা কোকাকোলা বা ইসরায়েলি কোম্পানির পণ্য ছাড়া বিকল্প কোনটা চাইলেও দেয়না বা দিতে পারেনা। তার মানে হচ্ছে আপনাকে বাধ্য হয়ে খেতে হবে। এখন মানুষের আবেগ নিয়ে খেললে তো এমনটা হবেই।
তিনি আরো বলেন, আমরা ঢাকায় যাত্রা করলে বিরতিতে এখানে আগে খেতাম এখন তো ফ্রিতে দিলেও খাবনা। প্রয়োজনে উপোস থেকে ঢাকায় পৌঁছে খাবো নতুবা সাথে বিকল্প হিসেবে খাবার কিছু নিয়ে ভ্রমণ করবো।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন