নবীন নিউজ, ডেস্ক ২৮ আগষ্ট ২০২৪ ০২:২৫ পি.এম
‘ভারতে রপ্তানি বন্ধে চাঁদপুরে মাত্র ৩০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ইলিশ’ ফেসবুকে এমন বিজ্ঞাপন দেখে ঢাকা থেকে চাঁদপুর ঘাটে ইলিশ কিনতে আসেন মেসবাহ য়াযাদ। তবে, বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাননি তিনি।
বুধবার (২৮ আগস্ট) এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মেসবাহ বলেন, ফেসবুকে বেশ কিছু পেইজে বিজ্ঞাপন দেখে ঢাকা থেকে ইলিশ কিনতে চাঁদপুরে আসি। তবে এখানে এসে বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাইনি। মনে হয়েছে, ঢাকায় আরও কম দামে ইলিশ পাওয়া যায়।
তিনি বলেন, ফেসবুকে প্রচার করা হচ্ছে, চাঁদপুরে মাত্র ৩০০ টাকা কেজি দরে ইলিশ পাওয়া যাচ্ছে। ৮০০ টাকায় দুটি বড় ইলিশ ও দেড় কেজি ওজনের একটি ইলিশ পাওয়া যাচ্ছে ৪৫০ টাকায়।
‘দাম কমার কারণ হিসেবে ভারতে রপ্তানি বন্ধ উল্লেখ করা হয়েছে ওই সব পোস্টে। তবে বাস্তবে এসে দেখলাম, এক কেজি ওজনের ইলিশ ১৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফেসবুকে এমন প্রতারণামূলক প্রচার বন্ধে প্রশাসনের কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করি।’ - যোগ করেন তিনি।
এদিকে সম্প্রতি ৪১টি প্রতিষ্ঠান ও ফেসবুক পেইজের তালিকা প্রকাশ করেছেন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা। এসব প্রতিষ্ঠানের বাইরে কেউ ইলিশ কিনলে প্রতারিত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়ে দিয়েছেন তারা।
চাঁদপুরের ইলিশ বিক্রির প্রতিষ্ঠান ও ফেসবুক পেজগুলো হচ্ছে- মেসার্স খান এন্টারপ্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস, চাঁদপুরের ইলিশ ডট কম, চাঁদ মোহনা ফিস, ইলিশে গুড়ি, চাঁদপুর ইলিশ, সজীব ইলিশের বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, হাতুড়ে.কম, চাঁদপুর ইলিশ বাজার, শাহীন ইলিশ ঘর, চাঁদপুর ফিস, মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেশ মৎস্য ভান্ডার, তাজা ফিশ, রারজানা আক্তার, চাঁদপুর মাছের বাজার, এক্সেপশনাল টি অ্যান্ড প্রোডাক্ট, পঙ্খিরাজ, নগদ বাজার অনলাইন শপিং, পাঁচ মিশালী, ইলিশ বাড়ি, ইলিশের বাড়ি চাঁদপুর, ঢালী মৎস্য আড়ত, চাঁদপুর রূপালী ইলিশ, চাঁদপুরের রূপালী ইলিশের বাজার ২.০, মাছের মেলা, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিশের বাজার, চাঁদপুরের ইলিশ, ফ্রেস পণ্য, আসসুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুড, তাজা ইলিশ ও ঐশ্যি বাজার।
চাঁদপুর বড় স্টেশন মৎস্য সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, ফেসবুকে ইলিশের লোভনীয় অফার দেখে ভোক্তারা যাতে প্রতারিত না হন, সেজন্য ৪১টি প্রতিষ্ঠান ও ফেসবুক পেইজের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে সবচেয়ে ভালো হয় সরাসরি ঘাটে এসে দেখে ইলিশ কিনলে।
নবীন নিউজ/ জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন