নবীন নিউজ ডেস্ক ০৯ জুন ২০২৪ ১১:১৬ এ.এম
সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ায় ওয়াক টিবার নামে এক নারী নিখোঁজ হওয়ার একদিন পরে বিশাল আকৃতির একটি সাপের পেটের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলের মুনা আইল্যান্ডের পারসিপান লাওয়েলাতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়া টিবার নামক ৫৪ বছর বয়সী ওই নারী বৃহস্পতিবার (৬ জুন) রাতে নিখোঁজ হয়েছিলেন। পরে তার সন্ধানে অভিযান শুরু করেন আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
রাত গভীর হয়ে গেলেও স্ত্রী টিবার বাড়িতে না ফেরায় বেশ চিন্তিত হন তার স্বামী। বাড়ির আশপাশে খোঁজ শুরু করেন তিনি। একটা পর্যায়ে তিনি টিবার সঙ্গে থাকা কিছু জিনিসপত্র এক জায়গায় পড়ে থাকতে দেখেন। এসব দেখে সন্দেহ হওয়ায় পাড়া প্রতিবেশীদের নিয়ে খোঁজ শুরু করেন তিনি। ঘটনার একদিন পর টিবার মৃতদেহ পাওয়া যায় বিশাল আকৃতির এক সাপের পেটে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলের মুনা আইল্যান্ডের পারসিপান লাওয়েলাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার টিবার যে জায়গা থেকে নিখোঁজ হয়েছিলেন তার পাশেই একটি পাইথন প্রজাতির বিরাটি একটি সাপ দেখতে পায় লোকজন। অনেকের সন্দেহ হয়, ওই নারীকে সাপটি গিলে ফেলেছে। পাইথনটিকে খুঁজে পাওয়া যায়।
স্থানীয় পুলিশপ্রধান হামকা জানান, বৃহস্পতিবার রাতে ওই নারী বাগান থেকে ফিরে না আসায় পরিবারের লোকজনসহ প্রায় একশ মানুষ তার খোঁজ শুরু করে। গ্রামবাসীদের সন্দেহ হয়েছিল সাপটি ওই নারীকে গিলে ফেলেছে। তাই তারা সেটাকে মেরে বাগানের বাইরে নিয়ে আসে। পরে সাপটার পেট কাটলে আসলেই ওয়া টিবারের মরদেহ বেরিয়ে আসে।
হামকা আরও জানান, গ্রামবাসীরা ওই বিশালাকৃতি সাপটাকে টিবার জুতা ও অন্যান্য জিনিসপত্রের ওপর দেখতে পেয়েছিল। সাপটি ওই নারীর মাথাটা আগে গিলে ফেলেছিল, তাই মাথা বাদে দেহের বাকি সব অংশ অক্ষত ছিল।
জানা গেছে, টিবার যে অঞ্চল থেকে নিখোঁজ হয়েছিলেন, সেটি পাথুরে ও গুহায় ভরা। তাছাড়া জায়গাটি বিভিন্ন প্রজাতির সাপের বাসস্থল হিসেবেও পরিচিত। ওই অঞ্চলে প্রায় ছয় মিটার দৈর্ঘ্যের পাইথন দেখতে পাওয়া যায়।
ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এ ধরনের বিশালাকৃতির পাইথন দেখা যায়। এগুলো সাধারণত ছোটো প্রাণীদের আক্রমণ করে। এ প্রজাতির সাপের আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা খুব কমই শোনা যায়। তবে গত বছরের মার্চে সুলাওয়েসির সালুবিরো গ্রামে পাইথনের শিকার হয়েছিলেন এক কৃষক।
সূত্র: এনডিটিভি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ