নবীন নিউজ, ডেস্ক ০৫ জুন ২০২৪ ০১:৩৩ পি.এম
অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় মাঙ্কি বিজনেস নাটক মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। এই নাটকে তামিম মৃধার সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হন তিনি। নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইরেশ যাকেরকে। তবে সে সময় জুটি বাঁধা হয়নি দুজনের। এবার প্রথমবারের মতো ইরেশ ও সাবিলা জুটি হয়ে আসছেন। নাটকের নাম ‘সুতো’। এটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ বলেন, ‘সত্যি বলতে এটি আমার জন্য আসলেই আনন্দের। কারণ সাবিলা বর্তমানে অসম্ভব ভালো কাজ করছেন। তার ব্যস্ততাও অনেক। ভালো শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময়ই আমার আনন্দ লাগে। এ ছাড়া সাবিলার নিজস্ব দর্শক রয়েছে। যারা তার কাজের ভক্ত। এটি সাবিলা নিজের যোগ্যতায় অর্জন করেছেন। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। কারণ আমি এবং সাবিলা ছাড়া আরও যারা নাটকে অভিনয় করেছেন সবাই নিজেদের সেরাটি দিয়েছেন। এর জন্য সুতোর নির্মাতা ও পুরো টিমকে ধন্যবাদ।’
সাবিলা বর্তমানে নাটক, ওটিটি ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার মধ্যে ঈদের বেশ কয়েকটি নাটকের কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন। নতুন এই নাটক নিয়ে সাবিলা বলেন, ‘দশ বছর পর আমরা আবার একসঙ্গে কাজ করছি। এর আগে মাঙ্কি বিজনেস নাটকে আমরা কাজ করেছি। সেবার জুটি না বাঁধলেও, এবার জুটি হয়ে দর্শকের সামনে উপস্থিত হবো। ইরেশ ভাই একজন অভিজ্ঞ অভিনয় শিল্পী। তার সঙ্গে কাজ করা মানে নতুন কিছু শেখা। নাটকের শুটিংয়ে আমরা খুবই মজা করে কাজটি করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
নাটকটি একটি ইউটিউব চ্যানেলে ঈদে প্রচার হবে। ইরেশ যাকের ও সাবিলা নূর ছাড়াও নাটকে অভিনয় করেছেন সাবেরী আলম পার্থসহ আরও অনেকে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’