বর্তমান সময়ে বাংলা নাটকে নজরকাড়া পারফরম্যান্স দেখাচ্ছেন অভিনেতা ইয়াশ রোহান এবং অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এর আগে হঠাৎ নেটিজেনদের নজরে আসে এই দুজনের ফেসবুক স্ট্যাটাস।
অনেকটা একই রকম ক্যাপশন ব্যবহার করে দুজন লেখালেখি করেন। এরপরই ভক্তরা মন্তব্য করতে থাকেন। কেউ কেউ তাঁদের শুভকামনাও জানান। প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জনও শুরু হয়। সেই খবর এই তারকারাও শুনেছেন। এমনকি এই গুঞ্জন প্রেম এবং বিয়ে পর্যন্ত গড়ায়।
নিজেদের পছন্দের ছবি একসাথে পোস্ট করেন ইয়াশ ও তটিনী। সেই ছবিতে রোমান্টিক দৃষ্টি নিয়ে ইয়াশের দিকে তটিনীর তাকিয়ে থাকাকে নিয়ে দর্শকমহলে চলছে জল্পনা।
রোমান্টিক দৃষ্টি দিয়ে ইয়াশের দিকে তাকিয়ে আছেন তটিনী। আর ইয়াশ তটিনীকে দূরের কিছু দেখাচ্ছেন। তাঁদের পছন্দের সেই ছবি একসঙ্গে পোস্ট করেছিলেন তাঁরা। ছবির ক্যাপশনে লেখা ছিলো ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে। ’
একই সঙ্গে করা ফেসবুক পোস্টটি নিয়ে কথার শুরুতেই তটিনী বলেন, ‘এটা আসলে ইচ্ছাকৃত ছিল। আমরা রাফাত মজুমদার রিংকু ভাইয়ের একটা নাটক করেছি, সেই নাটকের প্রচারের জন্য একসঙ্গে ছবিটি পোস্ট করা।’
তবে ছবিটি পোস্ট করার পর থেকেই ভক্তদের কাছ থেকে নানা রকম মন্তব্য শুনতে হচ্ছে। সেগুলো বেশ উপভোগ করছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। ‘তাঁরা প্রেম করছেন, তাঁদের ভালো মানিয়েছে’—ভক্তদের এমন কথাকে তটিনী গুরুত্ব দিচ্ছেন না। এই অভিনেত্রীর একটাই কথা, এই সম্পর্ক শুধু অভিনয়ের সূত্রে।
তবে এই দুই তারকাকে নিয়ে ভক্তদের কৌতূহল নতুন নয়। আট মাস আগে তাঁরা প্রথম ‘প্রণয়’ নাটকে অভিনয় করেন। তারপর তাঁদের জুটি হিসেবে বেশ কিছু কাজ জনপ্রিয়তা পায়। সেই থেকেই কৌতূহল বাড়তে থাকে।
‘আমরা যখন প্রথম একসঙ্গে কাজ শুরু করি, তখন থেকেই আমাদের কাজগুলো দর্শক পছন্দ করতে থাকেন। তখনই আমাদের নিয়ে অনেক কথা বলতেন দর্শক।
শুরুতে খুবই ভ্যাবাচেকা খেয়ে যেতাম। তখন এমন হতো যে আসলে এসব বিষয়ে কী বলব, কী ব্যাখ্যা দেব, ভেবে পেতাম না। কারণ, দর্শকদের তো বোঝানো সোজা নয়,’ বলেন তটিনী।
সেই থেকেই এই দুই তারকাকে নিয়ে ভক্তদের আগ্রহ বেশ উপভোগ করেন তটিনী। এককথায়, তাঁরা অভ্যস্ত হয়ে গেছেন। তটিনী বলেন, ‘কী আর ব্যাখ্যা দেব? যেটা নেই, সেটা নেই।
আমাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা বলা যেতে পারে। তবে দর্শকেরা আমাদের নিয়ে কথা বলেন, জুটির প্রশংসা করেন, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি।’
শেষে তটিনী যোগ করেন, ‘ধারাবাহিকভাবে আমরা একসঙ্গে এত কাজ করি যে অভিনয় করতে করতেই আমাদের সংযোগটা হয়ে গেছে। ভাইয়া আমাকে অভিনয়ে খুবই সাহায্য করেন। জুনিয়র হিসেবে সেই জায়গা থেকেই ভাইয়াকে সম্মান করি।’
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’