বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

হামলার নাটক সাজিয়েছেন হিরো আলম: বিএনপি

নবীন নিউজ ডেস্ক ০৯ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৩১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিএনপি কোনোভাবেই জড়িত নয় জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেছেন, বিএনপির নাম জড়িয়ে হামলার নাটক সাজিয়েছেন হিরো আলম।

রোববার বিকেলে শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

রেজাউল করিম বাদশা বলেন, হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। ষড়যন্ত্রকারীরা আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না।

তিনি বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন। আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছেন। তিনি যদি প্রমাণ করতে পারেন এ হামলার পেছনে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারেন তাহলে বিএনপির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। সে আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নয়।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ভাইস প্রেসিডেন্ট হামিদুল হক চৌধুরী হিরুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, ওই দিন দুপুরে বগুড়া আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম হামলার শিকার হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কয়েকজন যুবক এ হামলা চালান বলে অভিযোগ করেন হিরো আলম।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন