শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

‘আজ রবিবার’ নাটকের নির্মাতা জীবন আর নেই

নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ১০:০৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’-এর নির্মাতা মনির হোসেন জীবন আর নেই।

বুধবার (২৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সনি রহমান।

গণমাধ্যমকে তিনি বলেন, জীবন ভাই রাতে হঠাৎ ব্রেইন স্ট্রোক করেন। পরে দ্রুত তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা শেষ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

সনি রহমান বলেন, বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা শিল্পকলা একাডেমিতে তার লাশ রাখা হবে সর্ব সাধারণের শ্রদ্ধার জন্য। পরে সেখানে প্রথম জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে। বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৯৩ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় মনির হোসেন জীবনের। এর অগে সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ সিনেমাতে ভাড়াটে সহকারী পরিচালক ছিলেন তিনি। পরে ‘নক্ষত্রের রাত’ নাটকে প্রথম প্রধান সহকারী হিসেবে কাজ করেন। ‘আজ রবিবার’ নাটক দিয়েই টিভি মিডিয়াতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনির হোসেন জীবন। এরপর অসংখ্য নাটক নির্মাণ করেছেন তিনি।

২০০০ সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্বাধীন চলচ্চিত্র’ গঠন করেন। তার প্রযোজনা সংস্থা থেকে তিনি অসংখ্য একক নাটক নির্মাণ করেন। এর মধ্যে ‘শাদা কাগজ’, ‘বন্যার চোখে জল’, ‘অপ্রত্যাশিত প্রত্যাশা’, ‘অতঃপর নিঃস্বঙ্গতা’, ‘একজন ময়না’, ‘গানম্যান’, ‘বিবাহ সংকট’, ‘কোরবান আলীর কোরবানী’ উল্লেখযোগ্য।

এ ছাড়াও টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’