শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদি না রাহুল গান্ধী , কে হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী?

নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ০৯:৫৫ এ.এম

সংগৃহীত

ভারতবাসী অধীর আগ্রহে ক্ষণ গণনা শুরু করেছে—কে হতে যাচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। ভারতে পার্লামেন্ট তথা লোকসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ মঙ্গলবার (৪ জুন) । ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৪৪ দিনে সাত ধাপের অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফল প্রকাশের জন্য দেশটিতে আজ ভোট গণনা চলছে।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। ধারণা করা হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ায় ভোট গণনা খুব দ্রুত শেষ হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, ভারতে এবার লোকলভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিল। এর মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী ভোটারসহ মোট ৬৪ কোটি ৩০ লাখ ভোটারের অংশগ্রহণে ভারত এবার একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়ী হবেন নাকি বিরোধীদের পুনরুত্থানে তা বাধাগ্রস্ত হবে সেটি অর্থাৎ ২০২৪ সালের সাধারণ নির্বাচনের ম্যান্ডেট আজ জানা যাবে। লোকসভা নির্বাচনের ভোটগণনার পাশাপাশি ওড়িশা ও অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনাও হবে আজ।

এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশাপ্রকাশ করেছে।

বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ বা বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের বাইরেও অবশ্য বেশ কয়েকটি প্রভাবশালী আঞ্চলিক দল রয়েছে – অর্থাৎ এই দলগুলো ভোটে লড়েছে কোনও জোটের অংশ না হয়েই। এদের মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস, উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টি প্রভৃতি রাজনৈতিক দল।

এদিকে প্রায় সব বুথফেরত জরিপ বলছে, এনডিএ জোট জিতবে। এমনকি, রাজনৈতিক মহলেরও ধারণা, তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে সম্ভবত বসতে চলেছেন মোদি। কারণ, বিরোধী যতই জোট করুক না, মোদির বিকল্প হিসেবে কাউতে তুলে ধরতে পারেনি তারা। বিরোধীদের পাল্টা যুক্তি, অতীতে বহুবার নীরবে বিপ্লব ঘটে গিয়েছে। যা সবাই ভেবেছে, ভোটের ফল তার সম্পূর্ণ উল্টা হয়েছে।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ হাজার ৩৯১ জন প্রার্থী। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়েছিল, যা দলটির ২০১৪ সালের নির্বাচনের তুলনায় ২১টি আসন বেশি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫০টি আসন দখল করতে সক্ষম হয়। অপরদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস মাত্র ৫২টি আসনে জয় নিশ্চিত করে, যা দলটির ২০১৪ সালের ৪৪টি আসনের তুলনায় সামান্য বেশি।

আর এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩৭০টি আসন এবং জোটবদ্ধভাবে ৪০০টি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। তিনটি সংস্থার বুথফেরত জরিপ বলছে, বিজেপির এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করতে পারে। তবে ১২টি সংস্থার জরিপে দেখা গেছে, এনডিএ ৩৬৫টি আসন পেতে পারে। যা এনডিএ জোটের লক্ষ্যমাত্রার নিচে হলেও, দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে অনেক বেশি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ