সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর পরকীয়ায় নিঃস্ব হয়ে ঘরছাড়া স্বামী

নবীন নিউজ ডেস্ক ০২ জুন ২০২৪ ০১:১৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সাবেক নারী ইউপি সদস্যের মধ্যে পরকীয়া সম্পর্কের জেরে বাড়ি ছাড়া স্বামী। এমন অভিযোগ এনে ২৩ মে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন আবু সাঈদ নামে এক ব্যক্তি। আবু সাঈদ পামুলী ইউনিয়নের কাঁঠালতলী এলাকার হাবিবুর রহমানের ছেলে।

অভিযোগের তীর উপজেলার পামুলী ইউনিয়নের চেয়ারম্যান মনি ভূষণ রায় ও একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য রাশেদা বেগমের দিকে। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে রাশেদা বেগম এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ করেন তার স্বামী আবু সাঈদ।

আবু সাঈদ লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০১৭ সালে তিনি ওমানে যান। সেখানে চার বছর অবস্থানকালীন সময়ে দেশে স্ত্রীর ব্যাংক একাউন্টে টাকা পাঠাতেন তিনি। কিন্তু এরমধ্যে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন চেয়ারম্যান মনি ভূষণ রায় দিনে-রাতে বিভিন্ন সময়ে সময় কাটাতে রাশেদার বাসায় আসতেন। শুধু তাই নয়, স্বামী না থাকার সুযোগে রাশেদা চেয়ারম্যানের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন আবু সাঈদ।

বিষয়টি জানার পর সাঈদ ২০২১ সালে দেশে ফিরেন। দেশে এসে তিনি বিদেশ থেকে প্রেরিত অর্থ ও পরকীয়ার সম্পর্কের বিষয়ে স্ত্রী রাশেদাকে প্রশ্ন করলে তিনি সম্পর্কের বিষয়টি স্বীকার করে ক্ষমা চান। সাঈদ প্রথমবার শুধরানোর সুযোগ দেন স্ত্রীকে। যদিও চার বছরে বিদেশ থেকে প্রেরিত টাকার সঠিক হিসেব দিতে পারেননি।

এরপর চাকরীর উদ্দেশ্যে  ঢাকায় চলে যান সাঈদ। সেখানে কাজের ব্যস্ততার জন্য ৮-১০ মাস পরপর বাসায় আসতেন।  ঢাকায় অবস্থানকালীন সময়ে গত সাত মাস আগে মণি ভূষণ রাশেদাকে নিয়ে ভারতে যান বলে জানতে পারেন। বিষয়টি নিয়ে পরে চেয়ারম্যানের সাথে কথা বলে রাশেদার সাথে সম্পর্ক না রাখার ব্যাপারে অনুরোধ জানিয়ে ঢাকায় ফিরে যান সাঈদ। তবে এতেও কাজ হয়নি। বরং তাদের পরকীয়ার সম্পর্ক এখনো টিকে আছে।

গত ২০ মে সাঈদ  ঢাকা থেকে বাড়িতে এলে তাকে আর বাড়িতে প্রবেশ করতে দেননি রাশেদা। উলটো চেয়ারম্যানকে ফোনে বিষয়টি জানালে চেয়ারম্যান নিরাপত্তার জন্য জগন্নাথ রায় নামে একজন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক সেখানে নিযুক্ত করেন।

আবু সাঈদ বলেন, এলাকার সবাই চেয়ারম্যান আর আমার স্ত্রীর পরকীয়ার সম্পর্কের ব্যাপারে বলবে। আমার রক্ত পানি করা পরিশ্রমের টাকায় আমার স্ত্রী আমার নামে জমি না কিনে নিজের নামে চার বিঘা জমি কিনেছে।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মণি ভূষণ রায় বলেন, সাবেক ইউপি সদস্য ছিল রাশেদা বেগম। এইজন্য প্রয়োজনে মাঝে মাঝে যাওয়া হতো তবে গত ৬ মাস থেকে যাইনি।

রাশেদা বেগম বলেন, সংসারে একটু কলহ হতেই পারে। আমার স্বামী অন্যের কথায় এইসব করছেন। আর বসত ভিটা আমি আমার টাকায় কিনেছি। সুদের ব্যবসা এবং ভাই-বোনদের কাছ থেকে এই টাকা এসেছে বলে জানান রাশেদা। বাসায় চেয়ারম্যানের আসা-যাওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, অভিযোগের সত্যতা জানতে সরেজমিন কাঁঠাতলী এলাকায় গেলে চেয়ারম্যান ও রাশেদার পরকীয়ার সম্পর্কের বিষয়ে একাধিক ব্যক্তি তা নিশ্চিত করেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা