মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিয়ের বাজার করতে গিয়ে নিখোঁজ, ফিরলেন ১৪ বছর পর

নবীন নিউজ ডেস্ক ০১ জুন ২০২৪ ০২:৫৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

পরিবারের পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে, গায়ে হলুদের দিন আত্মীয়-স্বজনের আগমনে মুখরিত বিয়ে বাড়ি। নিজের গায়ে হলুদের সদাই করতে বাড়ি থেকে বের হয়ে ফেনী শহরে যান বর। রাত গভীর হলেও বর বাড়ি ফিরেননি। তাই সবাই তাকে খুঁজতে ব্যস্ত হয়ে উঠেন কিন্তু বরের খোঁজ মিলেনি। বরকে খোঁজাখুঁজিতে ব্যস্ত পরিবার বাধ্য হয়ে বন্ধ করে দেন বিয়ের আনুষ্ঠানিকতা। অবশেষে ২০১০ সালের মার্চ মাসে নিখোঁজ হওয়া বরের সন্ধান মিলে রাঙ্গামাটি জেলার তবলছড়ি উপজেলায়। 

বরের নাম মোস্তাফিজুর রহমান খোকা মিয়া। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের জালাল মেম্বার বাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে। 

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পরিবারের সদস্যরা তবলছড়ি থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।

মোস্তাফিজের বোন বিবি রহিমা নাজমা বলেন, আমার ভাই দীর্ঘ ১৪ বছর আগে তার গায়ে হলুদের কাপড়-চোপড় কেনার উদ্দেশ্যে ফেনীতে যান। বাড়িতে ফিরে না আসলে দীর্ঘ এ সময় তাকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। হারিয়ে যাওয়ার ঘটনায় সোনাগাজী থানায় সাধারণ ডায়েরিও করেছি। প্রশাসনও ভাইকে খুঁজে বের করতে পারেনি। কিছুদিন আগে আকাশ নামে এক প্রতিবেশী কাজের সুবাদে রাঙ্গামাটি জেলার তবলছড়ি যায়। সেখানে জামে মসজিদের পাশে আমার ভাইকে চা দোকানে অবস্থান করতে দেখে আকাশ। ভাইয়ের সন্ধান পাওয়ার বিষয়টি সে আমাদের জানায়। পরে বুধবার রাতে স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানকে সঙ্গে নিয়ে তবলছড়ি গিয়ে ভাইকে শনাক্ত করে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় বাড়িতে ফিরিয়ে আনি।

আবু সুফিয়ান বলেন, মোস্তাফিজ তবলছড়িতে স্থানীয় মোস্তাফা নামের এক ব্যক্তির আশ্রয়ে ছিলেন। মোস্তফা আমাদের জানায় ১২ বছর পূর্বে মোস্তাফিজকে তবলছড়িতে ঘোরাঘুরি করা অবস্থায় দেখতে পায়। তখন সে নাম ঠিকানা-জানাতে পারেনি। সেসময় থেকে সে মোস্তফার আশ্রয়ে থেকে রাজমিস্ত্রীর জোগালি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে।

তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমান নিখোঁজ হওয়ার পূর্বের কোনো ঘটনা মনে করতে পারছে না। আমাদের ধারণা কেনাকাটা করার জন্য যাওয়ার পথে হয়তো মলম পার্টির খপ্পরে পড়ে সে নিখোঁজ হয়। চলাফেরা স্বাভাবিক হলেও মোস্তাফিজের কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হচ্ছে। পূর্ব পরিচিত কাউকে চিনতে পারছে না। মানসিক সুস্থতার জন্য অতি দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বিপ রায় বলেন, নিখোঁজ মোস্তাফিজের বাড়ি ফেরার বিষয়টি পরিবার ও স্থানীয় ইউপি সদস্য আমাদের জানিয়েছেন। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা