নবীন নিউজ, ডেস্ক ৩০ মে ২০২৪ ০১:২৩ পি.এম
গত বছর কলকাতায় মুক্তি পায় রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘মায়া’। এই ছবি দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক হয় বাংলাদেশি এই মডেল-অভিনেত্রীর। কলকাতায় তাঁর দ্বিতীয় ছবি ‘ও অভাগী’ও মুক্তি পেয়েছে কিছুদিন আগে।
এবার এল বাংলাদেশি অভিনেত্রীর আরেক সিনেমা ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’-এর টিজার। দুলাল দে পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী জুলাই মাসে। খবর আনন্দবাজার অনলাইনের
পরিচালক দুলাল দে জানিয়েছেন, গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ড ঘিরে।
এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জিতু কমলকে।
গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তাঁর জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে সিনেমায়। জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে। ছবিতে জিতুর সঙ্গে এই প্রথম জুটি বাঁধছেন মিথিলা।
নার্সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। সিনেমায় মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি।
চরিত্রটি নিয়ে প্রায় দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।
ছবিতে অভিনয় প্রসঙ্গে জিতু কমল আনন্দবাজারকে বলেন, বিনোদন দুনিয়ায় না এলে তিনি যা যা হতে চাইতেন, এই ছবিতে সেসব ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তিনি বলেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। খেলতেও পারি। আবার ডাক্তারিও পছন্দ ছিল। অভিনেতা না হলে এ দুটোর কোনো একটা অবশ্যই হতাম। এখন দেখছি, অভিনেতা হওয়ারও অনেক সুবিধে। যে স্বপ্ন পূরণ হচ্ছে না, সেসব অভিনয়ের মাধ্যমে কিছুটা হলেও মিটিয়ে নিতে পারছি।’ তিনি আরও জানিয়েছেন, এই প্রথম কোনো গোয়েন্দা একই সঙ্গে খেলোয়াড় আবার চিকিৎসাশাস্ত্রের সঙ্গেও জড়িত। বিষয়টি খুবই অভিনব লেগেছিল তাঁর।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’