বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ভোলায় ভেসে গেল কোটি টাকার মাছ

নবীন নিউজ, ডেস্ক ২৯ মে ২০২৪ ০২:৩৬ পি.এম

সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার লালমোহনে ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্যচাষিদের। অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে গেছে অনেকের ঘের ও পুকুর থেকে মাছ । উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৭৭৮টি ঘের ও পুকুর থেকে পানির সঙ্গে ভেসে যায় দেশীয় প্রজাতির নানা ধরনের ছোট-বড় মাছ। টাকার পরিমাণে যার সংখ্যা ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (২৮ মে) উপজেলা মৎস্য অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকার মো. আলমগীর জানান, আমার একটি পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের অন্তত এক লাখ টাকার মাছ ছিল। ওইসব মাছ রক্ষা করতে বৃষ্টি আর জোয়ারের পানি দেখে পুকুরের চারদিকে জাল দিয়ে বেড়া দিয়েছি। তবুও মাছগুলো রক্ষা করতে পারিনি। চোখের সামনেই পানির সঙ্গে ভেসে গেছে আমার পুকুরের সব মাছ।

আরেক মৎস্যচাষি মো. নাজিম বলেন, দীর্ঘদিন ধরেই আমি পুকুরে মাছ চাষ করছি। এসব মাছ বিক্রি করে বাড়তি আয় হয়। তবে রোববার থেকে সোমবারের টানা বৃষ্টি ও জোয়ারের অতিরিক্ত পানিতে আমার দুইটি পুকুরই পানির নিচে তলিয়ে যায়। এতে করে পানিতে ভেসে গেছে আমার প্রায় দুই লাখ টাকার বিভিন্ন ধরনের ছোট-বড় মাছ।

লালমোহন উপজেলার নবগঠিত মোতাহার নগর ইউনিয়নের সিকদার হাট এলাকার আব্দুল মালেক ও মো. বজলু জানান, বিগত বেশ কয়েক বছর ধরে ঘেরে আমরা কয়েকজন মিলে যৌথভাবে মাছ চাষ করে আসছি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিরিক্ত পানিতে আমাদের ঘেরের সব মাছ চলে গেছে। এতে করে আমাদের অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে আমরা সরকারি সহযোগিতা কামনা করছি।

সিকদার হাট এলাকার তোফাজ্জল এবং মোতাহার নামে আরও দুই মৎস্য চাষি বলেন, স্থানীয় কয়েকজন মিলে প্রতি বছরই আমরা ঘেরে মাছ চাষ করি। তবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পানি বেড়ে গিয়ে ঘেরের সব মাছ চলে গেছে। এতে করে আমাদের চার থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারিভাবে সহযোগিতা না পেলে ক্ষতি পুষিয়ে নিতে আমাদের অনেক কষ্ট করতে হবে।

লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপজেলায় অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে মৎস্যচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এরইমধ্যে আমরা ওইসব ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সেখান থেকে বরাদ্দ পেলে খুব দ্রুত সময়ের মধ্যে তা ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের কাছে পৌঁছে দেওয়া হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা