নবীন নিউজ, ডেস্ক ০৪ নভেম্বার ২০২৪ ০৩:৪০ পি.এম
ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের জোগান থাকলেও রাজনৈতিক, ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা ও উদ্যোক্তাদের নানাভাবে হয়রানির কারণে তিন দশকেও গড়ে উঠেনি কাঙ্ক্ষিত শিল্প-কারখানা।
আওয়ামী লীগের শাসনামলে মন্ত্রী-এমপিরা জেলাটিকে গ্যাসভিত্তিক শিল্পাঞ্চল করার ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করেননি। উল্টো অভিযোগ রয়েছে, বিনিয়োগ করতে আসা উদ্যোক্তাদের হয়রানি ও জিম্মি করে চাঁদা দাবির। ফলে হতাশ হয়ে ফিরে গেছেন দেশের শিল্পপতিরা। তবে, সংকট সমাধান করে এবার গ্যাসভিত্তিক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।
১৯৯৫ সালে দ্বীপজেলার বোরহানউদ্দিনে প্রথম শাহাবাজপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। তখন থেকে এখানকার মানুষ গ্যাসভিত্তিক সম্ভাবনাময় শিল্পাঞ্চলের স্বপ্ন দেখতে শুরু করে। তিন দশকের ব্যবধানে বর্তমানে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র নির্মাণ হয়। বর্তমানে প্রায় ২ ট্রিলিয়ন গ্যাস মজুদ রয়েছে। আর খনন করা ৯টি কূপের মধ্যে পাঁচটি কূপ থেকে উত্তোলন হচ্ছে গ্যাস।
গ্যাস আবিষ্কারের প্রায় ত্রিশ বছর হলেও জেলায় বেসরকারিভাবে একটি সিরামিক, একটি মুরগির খাবার উৎপাদনকারী এবং সরকারিভাবে দুইটি বিদ্যুৎকেন্দ্র ছাড়া বড় কোনো শিল্পকারখানা গড়ে উঠেনি।
গ্যাস বিতরণের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানির তথ্য অনুযায়ী, জেলায় শিল্প শ্রেণির ছয়টি, বাণিজ্যিক দুইটি ও ২ হাজার ৩৭৬টি আবাসিক সংযোগ দেয়া হয়েছে। অথচ শিল্পাঞ্চলের স্বপ্ন দেখা ভোলাবাসীকে ১৫ বছর ধরে আওয়ামী লীগের সাবেক এমপি-মন্ত্রীরা সার কারখানা, ইস্পাত শিল্প, নিউজপ্রিন্ট মিলসহ গ্যাসভিত্তিক শিল্পায়নের স্বপ্ন দেখালেও কার্যত কোনো পদক্ষেপ নেয়নি।
বিগত সরকারের আমলে সরকারি ও বেসরকারি উদ্যোগে দুটি অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হলেও মাঝ পথে বন্ধ হয়ে যায়। সম্ভাবনা থাকায় বড় বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গ্যাসকে কাজে লাগিয়ে বিনিয়োগে আগ্রহ দেখায়।
অভিযোগ রয়েছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে গড়ে ওঠা আওয়ামী সিন্ডিকেট কারসাজির মাধ্যমে উদ্যোক্তাদের জমি কেনাসহ অন্যান্য কাজে বাধা সৃষ্টি করে। তাদের হাতে জিম্মি হওয়ার ভয় ও বিনিয়োগ ঝুঁকি এড়াতে অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, সরকারের সিদ্ধান্তহীনতার কারণে এখানে শিল্পাঞ্চল গড়ে উঠছে না। ফলে এ অঞ্চলের মানুষ সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আওয়ামী নেতারা তখন একেকটা শিল্পগ্রুপের কাছ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করেছে।’
জেলা উন্নয়ন ও স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু বলেন, ‘এখানে যদি শিল্প কারখানা গড়ে উঠতো, তাহলে এ অঞ্চলের বেকার যুবকরা চাকরি পেতো।’
এদিকে, নতুন কূপ খননে ভোলার গ্যাসক্ষেত্র পরিদর্শনকালে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গ্যাসভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
উপদেষ্টা বলেন, ‘এখানকার লোকজন উপকৃত হবে, যদি এখানে একটা ইকোনমিক জোন স্ট্যাবলিস্ট করা যায়। বিডা ও বেজার সঙ্গেও আমরা এটা নিয়ে আলোচনা করব।’
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বর্তমানে পাঁচটি কূপে উত্তোলনের সক্ষমতা রয়েছে দৈনিক ১২০ থেকে ১৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস। আর সুন্দরবন কোম্পানির মাধ্যমে বর্তমানে দৈনিক মাত্র ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার হচ্ছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন