মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

নবীন নিউজ, ডেস্ক ২৯ অক্টোবার ২০২৪ ১০:০৪ এ.এম

সংগৃহীত ছবি

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পৌর যুবদলের অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শরীয়তপুর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সাথে পৌর বিএনপি নেতা সুমন খানের সাথে বিবাদ রয়েছে। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শরীয়তপুর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদার অভিযোগ করে বলেন, তিনি গতকাল যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেন। যেটি অনেকের সহ্য হয়নি। তাই তার অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়।

এদিকে পাল্টা অভিযোগ করেছেন পৌর বিএনপি নেতা সুমন খান। তিনি বলেন, বিগত দিনে টিটু চোকদার স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। সোমবার আমার সামনে বসে সে আমাদের সাবেক এমপিকে নিয়ে কটুক্তি করেছে এবং আমাকে মারধর করেছে। সে নিজে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্লাব ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, দলীয় কোন্দল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুবদলের একটি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন