নবীন নিউজ, ডেস্ক ২৯ মে ২০২৪ ০১:০১ পি.এম
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে দাপট দেখানোর পর উত্তরের দিকে সরে গেছে ঘূর্ণিঝড় রেমাল। অবশ্য শক্তিশালী এই ঘূর্ণিঝড় সরে গেলেও, তার জেরে ভারতের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে প্রবল বর্ষণের মধ্যে পাথর খনি ধসে নিহতের সংখ্যা বেড়ে ২১ জন হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাজধানী আইজলে মঙ্গলবার সকালে খনি ধসের ওই ঘটনা ঘটে। পাহাড়ি ওই রাজ্যটিতে একই দিন অন্য একটি জায়গায় ভূমিধসে আরও ছয় জন মারা গেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত ধসে পড়া পাথর খনির ধ্বংসস্তূপের নিচ থেকে ২১টি মৃতেদেহ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলেও ধারণা তাদের।
মঙ্গলবারও ‘ঘন বৃষ্টি এবং ভূমিধস হচ্ছিল’ বিধায় উদ্ধার অভিযান ঠিকমত পরিচালনা করা যায়নি। বুধবার বৃষ্টি কমে এসেছে। রেমালের প্রভাবে হওয়া ভারি বর্ষণের মধ্যে মঙ্গলবার মিজোরাম ছাড়াও নাগাল্যান্ডে চারজন, আসামে তিনজন এবং মেঘালয়াতে দুইজনের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে ভারতের এক সংবাদ মাধ্যম।
এই চারটি রাজ্যসহ ভারতের পাহাড়ি আট রাজ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া ভারি বর্ষণে অনেক জায়গায় ভূমি ধস হয়েছে। কোথাও কোথাও সড়ক পুরোপুরি ধসে যাওয়ায় কিছু কিছু এলাকা বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে রাজ্যগুলোতে স্বাভাবিক জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভূমি ধসের কারণে রাজ্যগুলোতে সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যহত হচ্ছে বলেও জানায় সংবাদ মাধম্য।
রোববার (২৬ মে) রাতে ভারতের পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী বাংলাদেশে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঝড়-বৃষ্টিতে ভূমিধস ছাড়াও গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ