নবীন নিউজ ডেস্ক ২৮ মে ২০২৪ ১০:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকাতেও বৃষ্টি ঝরছে। সাথে বইছে ঝড়ো হাওয়া। সোমবার সারাদিন ও রাত ঝড়-বৃষ্টির পরও মঙ্গলবার সকাল পর্যন্ত এটি অব্যাহত রয়েছে। এরইমধ্যে বৃষ্টিতে বিদ্যুতায়িত হয়ে রাজধানীতে তিনজনের প্রাণহানি ঘটেছে।
সোমবার (২৭ মে) রাতে পৃথক ঘটনায় মারা যান তারা।
নিহতরা হলেন, যাত্রাবাড়ি থানা এলাকায় লিজা আক্তার (১৫), খিলগাঁও সিপাহিবাগ এলাকায় মরিয়ম বেগম (৪৫), খিলগাঁওয়ের তালতলা এলাকায় মো. রাকিব (২৫) ও বাড্ডার বাসিন্দা আল আমিন। জলাবদ্ধ রাস্তায় হাঁটার সময় বিদ্যুৎপৃষ্টে মারা যান আল আমিন। অপরজন একজন বাড্ডার বাসিন্দা, তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পৃথক ঘটনায় বিদুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকলকেই মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তিনটির বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
জানা গেছে, লিজা আক্তার যাত্রাবাড়ি থানার দরবার শরীফ এলাকার সামেদ ভূইয়ার বাসা ভাড়া থাকতেন। তিনি বাসার পাশে টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিজা নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে।
অপরদিকে, একই দিন রাতে খিলগাঁও সিপাহিবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদুতিক খুটিতে স্পর্শ লেগে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম (৪৫) নামের এক নারী। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মরিয়ম বরগুনা জেলার বেতাগী উপজেলার মধু খা’র মেয়ে। সিপাহিবাগ এলাকায় থাকতেন তিনি।
এছাড়া, খিলগাঁও তালতলায় ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজে রেখে চার্জে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন চালক মো. রাকিব (২৫)। রাত ১১টার দিকে তাকেও ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিব ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা