নবীন নিউজ ডেস্ক ২৮ মে ২০২৪ ০৯:০৭ এ.এম
সংগৃহীত ছবি
পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে বন্দুকযুদ্ধে ৭ সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে। সোমবার (২৭ মে) পাকিস্তানের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
পাকিস্তানি তালেবানের ঘাঁটি বলে পরিচিত উত্তর-পশ্চিমাঞ্চলে গত ২৬ ও ২৭ মে এসব অভিযান পরিচালনা করা হয়।
সংবাদমাধ্যম ডনের তথ্যানুযায়ী, গত ২৬ মে পেশোয়ার জেলার হাসানখেল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী প্রথম অভিযান চালায়। সেখানে ছয় সন্ত্রাসী নিহত হয়। তবে অভিযানে ক্যাপ্টেন হুসাইন জাহাঙ্গীর ও হাবিলদার শফিকুল্লাহ নামের দুই সেনার মৃত্যু হয়। অভিযানে আরো ছয় সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়।
২৭ মে কেপির ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সেনারা আরো ১০ সন্ত্রাসীকে হত্যা করে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় অভিযানটি খাইবার জেলার বাগ এলাকায় চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে সাত সন্ত্রাসী নিহত হয়। আর পাঁচ সেনা নিহত হয়। এছাড়া এ ঘটনায় দুই সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সেনাবাহিনী। তবে অতীতে পাকিস্তানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পশ্চিমাঞ্চলে সংগঠিত হতে শুরু করেছে এই গোষ্ঠীর জঙ্গিরা।
তেহরিক-ই-তালেবান বা টিটিটি হিসেবে পরিচিত পাকিস্তানি তালেবান। আফগান তালেবান তাদের মিত্র হলেও নিজেরা পৃথক গোষ্ঠী বলে দাবি টিটিপির। ২০২১ সালে কাবুল দখল করে আফগানিস্তান শাসন করছে আফগান তালেবান। এরপর থেকে অনেক টিটিপি নেতা আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ