নবীন নিউজ, ডেস্ক ২৭ মে ২০২৪ ০৭:২৯ পি.এম
মধুমাসের এই মৌসুমে রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট। এই হাটে উঠেছে গোপালভোগ আম। একইসঙ্গে কেনা-বেচা হচ্ছে বিভিন্ন ধরনের গুটি জাতের আমও।
শনিবার (২৫ মে) এই জাতের আম কেনা-বেচা শুরু হয়েছে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় আমের হাট রাজশাহীর বানেশ্বর হাটে।
তবে গত মৌসুমের তুলনায় এবার সব আমের দাম বেশি বলেছেন- ক্রেতা-বিক্রেতারা। গত মৌসুমের তুলনায় এবার প্রতি মণ আম ১ হাজার টাকা বেশি দামে কেনা-বেচা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি মৌসুমে গুটি জাতের পরে এই প্রথম সুস্বাদু কোনো আম বাজারে উঠেছে। জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে সব গুটি জাতের আমের মধ্যে গোপালভোগ কেনা-বেচা হয়েছে। এই হাটে প্রকারভেদে প্রতিমণ গোপালভোগ আম বিক্রি হয়েছে ২ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকায়। আর গুটি জাতের আম প্রকারভেদে বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা মণ দরে।
দুপুরে হাটে গিয়ে দেখা গেছে, জেলার চরঘাট, বাঘা, মোহনপুর, দুর্গাপুর উপজেলার আম কেনা-বেচা হচ্ছে বানেশ্বর হাটে। হাটে চাষি ও ব্যবসায়ীরা ব্যাটারিচালিত ভ্যান গাড়ি ও ইঞ্জিনচালিত নসিমন-করিমনে করে আম নিয়ে আসছেন। এসব গাড়িতে ৩০ থেকে ৬০টি ক্যারেট (আম রাখার ঝুড়ি) আম থাকছে। সড়কের উপরে বসা আমের হাটে কেনা-বেচা চলে সন্ধ্যা পর্যন্ত। হাটে শুরু পাকা আমই নয়, আচার তৈরির জন্য অনেক ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিরা কিনছেন কাঁচা আমও। তবে আচার তৈরির এসব আম প্রতিমণ কেনা-বেচা হচ্ছে ১ হাজার থেকে ১৫০০ টাকার মধ্যে ।
৩৫ টা গাছ নিয়ে আব্দুল হান্নানের গোপালভোগ আমের বাগাম। তিনি ৪টি গাছে আম পেড়ে বানেশ্বর হাটে বিক্রি করতে এসেছেন। আব্দুল হান্নান বলেন, গাছে পাকা আম দেখা দিয়েছে। রাতে পাকা আম গাছ থেকে ঝরে পড়ছে। আজ প্রথম গোপালভোগ জামের আম পাড়া শুরু হয়েছে। চারটি গাছের আম হয়েছে ৭৩ ক্যারেট।
বাজারে আমের দাম কেমন মনে হচ্ছে এমন কথার উত্তরে আব্দুল হান্নান বলেন, গতবছরের তুলনায় এবছর আমের দাম ভালো আছে। শেষ পর্যন্ত এমন দাম থাকলে ভালো টাকা পাবেন বলে আশা করেন তিনি। এ বছর গাছে আম কম। তাই চাহিদা বেশি। অনেক ব্যবসায়ী গিয়ে বাগান চুক্তি আম কিনতে চাচ্ছে, দেয়নি। গত বছর মৌসুমের শুরুর এই সময়ে আমের দাম ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মণ। কিন্তু এ বছর প্রতি মণে এক হাজার টাকা বেশি।
বানেশ্বর হাটের আম বিক্রেতা রইসুল ইসলাম বলেন, আজকেই প্রথম হাটে গোপালভোগ বা রানিপছন্দ আম বিক্রি হচ্ছে। এর আগে গুটি জাতের আম বিক্রি হয়েছে। তবে গুটি জাতের আমের চাহিদা কম। যারা কিনেছেন তারা আচার করার জন্য কিনেছেন। তবে এখন গোপালভোগ আম কেনা-বেচা হচ্ছে, সেই আম মানুষ পাকা অবস্থায় খাবে। এখন আস্তে আস্তে সব আম পেকে যাবে।
চাকরির সুবাদে রাজশাহীতে গত বুধবার এসেছিলে লক্ষ্মীপুর জেলার সাইফুল ইসলাম। বাড়ি ফেরার পথে রাজশাহীর বানেশ্বর হাটে কার থামিয়ে আম কিনতে দেখা গেছে তাকে। এসময় তিনি বলেন, রাজশাহীর আমের সুনাম দেশব্যাপী আছে। রাজশাহীতে এসেই আম খেয়েছি। তবে সেই আম ততটা তার ভালো লাগেনি। তাই বাড়ি ফেরার পথে বানেশ্বর হাট থেকে দুই মণ গোপালভোগ আম কিনেছেন তিনি।
তিনি আরো বলেন, বুধবার যে আম খেয়েছিলাম তার থেকে হাটে খাওয়া গোপালভোগ আমের স্বাদ ভাল লেগেছে। এই আম মিষ্টি ভালো। কয়েকটা পাকা ছাড়া সব আম কাঁচা কিনেছি। তার থেকে প্রতিমণ আমের দাম নিয়েছে ২৮০০ টাকা। তিনি বলেন, রাজশাহীতে আসার আগে পরিবারের সদস্যরা তাকে আম নিয়ে যেতে বলেছিল। তাই আরও বেশি করে নিয়ে যেতে হচ্ছে আম।
আড়তে আম বিক্রেতা আরিফুল ইসলাম বলেন, হাটে আম বিক্রি হচ্ছে ঠিক। তবে খুচরা ক্রেতা কম। বেশিরভাগ আম আড়তদাররা কিনে নিচ্ছেন। তারা একসাথে চাষি ও ব্যবসায়ীদের থেকে বেশি করে আম কিনে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জেলায় পাঠায়। তবে সড়কের পাশে খুচরাভাবে আম কেনা-বেচা হচ্ছে। হাটে প্রতিদিন আম কেনা-বেচা হচ্ছে। তারমধ্যে এখন পর্যন্ত হাটের দিন (শনিবার-মঙ্গলবার) বেশি আম কেনা-বেচা হয়।
ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর লক্ষ্মণভোগ বা লখনা ৩০ মে এবং একই তারিখে হিমসাগর বা ক্ষীরশাপাতি গাছ থেকে নামানো যাবে। এ ছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা আম, ১৫ জুন আম্রপালি এবং ফজলি, ৫ জুলাই বারি-৪ আম, ১০ জুলাই আশ্বিনা, ১৫ জুলাই গৌড়মতি ও ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে। এ ছাড়া কাটিমন ও বারি-১১ আম সারা বছর সংগ্রহ করা যাবে।
বানেশ্বর আম হাটের ইজারাদার মাসুদ রানা বলেন, রাজশাহীর সবচেয়ে খেতে ভাল এমন আমগুলোর মধ্যে রয়েছে গোপালভোগ, লক্ষ্মণভোগ, ক্ষীরশাপাতি ও ল্যাংড়া। হাটে গোপালভোগ আম আশা শুরু হয়েছে লক্ষ্মণভোগ, ক্ষীরশাপাতি ও ল্যাংড়া আসতে বাকি। হাটে আমের আমদানি বেড়েছে। এবার তুলনামূলক আমের ফলন কম। তবে ফলন কম হলেও আমের দাম ভালো আছে। গত বছর মৌসুমের শুরুতে গোপালভোগ আমের দাম ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মণ। কিন্তু এ বছর একই সময় প্রতিমণ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকায়।
প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরে রাজশাহী জেলায় আমের সম্ভাব্য উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৩১৫ টন। এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। যার গড় ফলন ধরা হয়েছে ১৩ দশমিক ২৮ টন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা