নবীন নিউজ ডেস্ক ২৭ মে ২০২৪ ০১:০৮ পি.এম
ছবি- সংগৃহীত।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লেগে গোলাম মোস্তফা নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক।
সোমবার(২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক।
পুলিশ জানায়, সকালে ওই অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান রোগী গোলাম মোস্তফা। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হন।
এর আগে, কুমিল্লায় কর্মরত অবস্থায় গোলাম মোস্তফা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হচ্ছিল।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে নেয় এবং মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা