নবীন নিউজ, ডেস্ক ২৬ মে ২০২৪ ০২:২৮ পি.এম
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তির নাম অভিনেত্রী সুজাতা আজিম। নিজের অভিনয় দিয়ে যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। কাজ করেছেন কালজয়ী বেশকিছু সিনেমায়।
এখন অভিনয় কিছুটা কমিয়ে দিলে ও দক্ষতার সঙ্গে দায়িত্বপালন করে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য হিসেবে। নায়ক ফেরদৌসের আমন্ত্রণে ঘুরে এলেন তার রাজনৈতিক কার্যালয়ে। অভিনেত্রীকে পেয়ে উচ্ছ্বসিতও এই সংসদ সদস্য।
ফেরদৌসের অফিসে গিয়ে গল্প-আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠেন এই অভিনেত্রী। সুজাতা আজিম বলেন, ‘ফেরদৌস আমার অত্যন্ত স্নেহভাজন। ও শিক্ষিত, মার্জিত, বিনয়ি একজন মানুষ। জনগণের ভালোবাসায় আজ ফেরদৌস জনগণেরই প্রতিনিধিত্ব করছে। এটি আনন্দের, জনগণের ভালোবাসায় ও সামনে এগিয়ে যাবে, আমার বিশ্বাস। শুধু রাজনীতি নিয়েই যে তার ভাবনা, তা কিন্তু নয়। সিনেমা নিয়েও রয়েছে তার ব্যাপক পরিকল্পনা। আমি যতটুকু সময় তার রাজনৈতিক কার্যালয়ে ছিলাম, আমাকে অসম্ভব ভালোবাসা ও সম্মান জানিয়েছে। আমি তার আগামী দিনের সফলতা কামনা করছি।’
কিংবদন্তির আগমনে উচ্ছ্বসিত নায়ক ফেরদৌস বলেন, ‘সুজাতা আপা আমার অফিসে পা রেখেছেন। এটি আমার জন্য খুব আনন্দের। তিনি আমাদের চলচ্চিত্রের গর্ব। তাদের দেখানো পথেই আমরা এখন হাঁটছি। আমাকে তিনি ভীষণ স্নেহ করেন। তার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা।’
ষাটের দশকে সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। চলচ্চিত্র তারকা সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’