নির্মাতা টড ফিলিপস পরিচালিত আলোচিত সিনেমা ‘জোকার’ ২০১৯ সালে মুক্তি পায় । ওয়াকিন ফিনিক্সের দুর্দান্ত অভিনয়ে সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল। এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল বক্স অফিসে । সেই থেকে ‘জোকার ২’ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দর্শক। সিনেমাটি মুক্তির তিন বছর পর ‘জোকার ২’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোকার’ নির্মিত হয়েছিল ৬০ মিলিয়ন ডলার বাজেটে। সেই তুলনায় দ্বিতীয় কিস্তির ব্যয় বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ! বোঝাই যাচ্ছে, প্রযোজকরা টাকা ঢালতে কার্পণ্য করছেন না। প্রথম কিস্তির মতো এই সিনেমাটি নির্মাণ করছেন টড ফিলিপস। ডিসি কমিকসের অন্যতম চরিত্র জোকারকে ঘিরে এর গল্প এগিয়েছে। সিনেমাটিতে আরও থাকছেন জেজি বিটজ, স্টিভ কুগান, ব্রেন্ডন গ্লিসন প্রমুখ।
‘জোকার ২’ নির্মাণের কাজ চলছে পুরোদমে। এর মধ্যেই সিনেমাটি নিয়ে পাওয়া গেলো বিস্ময়কর তথ্য। ‘জোকার ২’ নির্মাণের ব্যয় নাকি ছাড়িয়ে গেছে ২০০ মিলিয়ন ডলার! বাংলাদেশি মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় দুই হাজার ৮৯৫ কোটি টাকারও বেশি!
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ওয়াকিন ফিনিক্স ২০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিচ্ছেন। অন্যদিকে সিনেমাটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ‘হার্লি কুইন’র ভূমিকায় অভিনয়ের জন্য লেডি গাগা পাচ্ছেন ১২ মিলিয়ন ডলার। এর বাইরে ‘জোকার ২’র অন্যান্য শিল্পী-কুশলীর পারিশ্রমিক এবং প্রযুক্তিগত কাজেও বিপুল অর্থ ব্যয় হচ্ছে।
এদিকে গত ১৪ ফেব্রæয়ারি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জোকার ২’র নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন পরিচালক টড ফিলিপস।
হোয়াকিন ফিনিক্স এবং লেডি গাগার সিনেমার নতুন পোস্টার ভক্তদের উদ্দেশে শেয়ার করেন তিনি। পোস্টার শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আশা করি আপনাদের দিনটি ভালোবাসায় পূর্ণ হবে।’
‘জোকার ২’র নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই দারুণ খুশি অনুরাগীরা। দীর্ঘদিন ধরেই তো সিনেমাটির অপেক্ষায় ভক্তরা। তাই মন্তব্য করে জানাচ্ছেন নিজেদের অনুভূতি। আগামী ৪ অক্টোবর ‘জোকার ২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন