হলিউডের মূলধারার সিনেমাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিচ্ছে অ্যানিমেশন সিনেমা। নির্মানব্যায় আর ব্যাবসায়িক সাফল্যেও ছাড়িয়ে যাচ্ছে আধুনিক প্রযুক্তির এই সিনেমা জনরা। হলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমাগুলোর একটি কুংফু পান্ডা সিরিজ।
সবশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো ‘কুংফু পান্ডা ৩’। এরপর লম্বা একটা বিরতি। প্রায় ৮ বছর বিরতির পর পর্দায় আসছে নতুন কিস্তি। আজ শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘কুংফু পান্ডা ৪’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বড়সড় নাদুসনুদুস পান্ডা। নাম তার পো। হাঁটাচলা, কথাবার্তা কৌতুককর হলেও সে মোটেও অকাজের নয়। যুদ্ধবিদ্যা শিখে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পো। কুংফু পান্ডা সিরিজের আগের তিনটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন চরিত্রটি জনপ্রিয় হয়েছে সব বয়সী মানুষের কাছে।
পান্ডার লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে সারা বিশ্বের সব বয়সী দর্শকেরা। সিরিজের চতুর্থ এই সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল। তিনি জানান, নতুন সিনেমাকে আরও সমৃদ্ধ, আরও মহাকাব্যিক, আরো মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করেছেন।
সিনেমাতে অ্যানিমেটেড চরিত্রগুলোর জন্য কণ্ঠ দিয়েছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা জ্যাক ব্লাক। এছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ডাস্টিন হলফম্যান, মি. পিং চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জেমস হং, লি চরিত্রে অভিনেতা ব্রায়ান ক্রান্সটন, টাই লুং চরিত্রে অভিনেতা ইয়ান ম্যাকসেন ও হ্যান চরিত্রে কণ্ঠ দিয়েছন কে হু কুয়ান।
সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। কুংফু পান্ডা সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৮ সালে, দ্বিতীয়টি ২০১১ সালে আর তৃতীয়টি ২০১৬ সালে। সবগুলো সিনেমাই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। দীর্ঘ অপেক্ষার পর আসছে চতুর্থ সিনেমা।
নবীন নিউজ/জা
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’