বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গেমিং জোনে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২০ জনের

নবীন নিউজ ডেস্ক ২৬ মে ২০২৪ ০৯:৫৬ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ আগুন লেগে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় শনিবার(২৫ মে) সন্ধ্যার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। 

সরকারি কর্মকর্তারা বলছেন, আগুন নেভানোর কাজ চলছে। সেই সঙ্গে চলছে উদ্ধার অভিযান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেছেন, ‌‌‌‌‘উদ্ধার অভিযান চলছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা যতটা সম্ভব মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত করা হবে। গেমিং জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি। আমরা অবহেলা ও প্রাণহানির ঘটনায় একটি মামলা করব।’

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, ‘রাজকোটের গেম জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য মিউনিসিপ্যাল ​​করপোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ আমি নিশ্চিত করে বলতে পারছি না। এটি তদন্তের বিষয়। উদ্ধারকাজ চলছে এবং কয়েকটি দমকল ইউনিট মোতায়েন করা হয়েছে। কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আলোচনার জন্য আমরা ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’

গুজরাটের দমকল বিভাগের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। অস্থায়ী অবকাঠামো ভেঙে পড়ায় অগ্নিনির্বাপণ অভিযানে সমস্যার সম্মুখীন হচ্ছি।’

ওই কর্মকর্তা এএনআইকে আরও বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পর আমরা হতাহতের সঠিক সংখ্যা বলতে পারব। আমরা এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করব। এরই মধ্যে শহরের অন্য সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ