সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জাল স্বাক্ষরে ওষুধ বিতরণের অভিযোগ, স্থগিত নার্সদের সেবা কার্যক্রম

নবীন নিউজ, ডেস্ক ২২ মে ২০২৪ ১০:২৪ এ.এম

সংগৃহীত

ইন্টার্ন নার্সরা ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এবং আরএমও’র জাল স্বাক্ষরে সাদা স্লিপে লিখে বিনামূল্যের ওষুধ বিতরণ করছে। এমন  অভিযোগ উঠে আসায় ইন্টার্ন নার্সদের সেবা কার্যক্রম স্থগিত করেছেন জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২০ মে) দুপুর ১২টায় অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর হাসপাতালের বহিঃবিভাগের ওষুধ বিতরণ কেন্দ্রে পরিদর্শন করে  অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় দুটি নার্সিং কলেজের প্রশিক্ষণরত নার্সদের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে নার্সিং কলেজ দুটির অধ্যক্ষের সঙ্গে আগামী শনিবার (২৫মে) আলোচনা করে প্রশিক্ষণরত নার্সদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিএম মেহেদী হাসান সানী।

জানা গেছে, এর আগে টিআইবির বিশেষায়িত মোবাইলভিত্তিক এপস্ (প্যাক্ট্যাপ) এর মাধ্যমে কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত তথ্য ও সেবাগ্রহীতাদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
 হাসপাতালের স্টাফ এবং প্রশিক্ষণার্থী নার্সদের কোনো কোনো সদস্য ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া শুধু সাদা স্লিপে লিখে মূল্যবান ও অত্যাবশ্যকীয় ওষুধ নেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

 এতে ওষুধের স্টক দ্রুত খালি হয়ে গেলে প্রকৃত রোগী, দুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হন বলেও কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে এ বছর ১৮ জানুয়ারি জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ এই অনিয়ম রোধ করতে ৬টি নির্দেশনাসহ একটি নোটিশ জারি করেন।

কিন্তু নির্দেশনা প্রদান করা সত্ত্বেও ডাক্তারের ব্যবস্থাপত্র ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালের স্টাফ এবং প্রশিক্ষণরত নার্সদের ওষুধ নেওয়ার বিষয়টি থামানো যায়নি। সেবাগ্রহিতাদের নিকট থেকে এমন অভিযোগ পাওয়া যায়।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২০ মে) সকাল থেকে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা কমিউনিটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিষয়টির সত্যতা পান তারা। পরে দুপুরে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত অধিপরামর্শ সভায় কর্তৃপক্ষের নিকট বিষয়টি তুলে ধরা হয়।

টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের পরিচালনায় অধিপরামর্শ সভায় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানী, সদর হাসপাতালকেন্দ্রিক অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের সমন্বয়ক আরিফুর রহমান রায়হান, সহ সমন্বয়ক সুমাইয়া আক্তার, মো. নাইম খান, নুসরাত জাহান বৃষ্টি, এনি, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য রিমন মাহমুদ, মো. শাহরিয়া পাপন, কাকন আক্তার, আরিফুল ইসলাম আকাশ ও টিআইবি’র কর্মীরা।

আরএমও’র ব্যবস্থাপত্র ছাড়া কোনো স্টাফ বা প্রশিক্ষণরত নার্সদের কোনো ওষুধ দেওয়া যাবে না বলে ওষুধ বিতরণে কর্মরত স্টাফদের তা মেনে চলার নির্দেশ দেন তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালের সকল প্রশিক্ষণরত নার্স ও হাসপাতালের কর্মরত নার্সদের সভাকক্ষে উপস্থিত হতে নির্দেশ দেন তিনি। সভাকক্ষে উপস্থিত সকলের সম্মুখে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এবং আরএমও’র জাল স্বাক্ষরে বিনামূল্যের মূল্যবান ও অত্যাবশ্যকীয় ঔষধ নেওয়ার অভিযোগের সত্যতার বিষয়টি তুলে ধরেন।’

আরএমও ডা. টি এম মেহেদী হাসান সানী বলেন, ‘যার যতটুকু প্রয়োজন সেটুকু ওষুধ নিবে কিন্তু প্রেসক্রিপশনের (ব্যবস্থাপত্র) বাইরে নয়। অনিয়ম অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় দুটি নার্সিং কলেজের প্রশিক্ষণরত নার্সদের সদর হাসপাতালে প্রশিক্ষণকালীন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা