নবীন নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৬ এ.এম
সংগৃহীত ছবি
বগুড়ার শাজাহানপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী নার্সের আপত্তিকর ভিডিও ধারণ, মারপিট ও ধর্ষণের চেষ্টায় সুফিয়ান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাশ ওলালপাড়া গ্রামে। ধৃত সুফিয়ান খাদাশ ওলালপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুরস্থ একটি ক্লিনিকে কর্মরত এক নারী নার্সকে কিছুদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সুফিয়ান। ক্লিনিকে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করা শুরু করে তিনি। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নার্সের উপর ক্ষিপ্ত হন সুফিয়ান। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় কৌশলে বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ওই নার্সের বাড়ির বারান্দায় ওঁত পেতে থাকে সুফিয়ান।
অপরদিকে সারাদিন ক্লিনিকের কাজকর্ম শেষে রাত ১০টার দিকে ওই নার্স বাড়িতে পৌঁছামাত্র সুফিয়ান ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোনে নার্সের নগ্ন ভিডিও ধারণ করে। ধারণকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।
কিন্তু নিজের সম্ভ্রম রক্ষায় ধস্তাধস্তির এক পর্যায়ে নার্স চিৎকার দিলে সুফিয়ান ওই নার্সকে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যান। পরে ওই নার্স পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার রাতেই স্থানীয়দের সহায়তায় সুফিয়ানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় সুফিয়ানের হেফাজতে থাকা ২টি চাকু ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, গ্রেপ্তারকৃত সুফিয়ানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন, পর্নোগ্রাফি ও অস্ত্র আইনে মামলা রেকর্ড পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা