নবীন নিউজ, ডেস্ক ০৪ নভেম্বার ২০২৪ ০২:০৯ পি.এম
নদীতে ডুবোচর, কমেছে গভীরতাও। ঝালকাঠির সুগন্ধা আর বিশখালির রূপালী ইলিশ দিন দিন হারিয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে মাছের আকারও। ফলে জেলার অগণিত ইলিশ জেলেরা দারিদ্র হতাশায় পেশা নিয়ে পড়েছেন শঙ্কায়।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবসহ নানা সমস্যার কথা উল্লেখ করে মৎস্য বিভাগ বলছে, ইলিশের মাইগ্রেশন কমে গেছে।
ছোট বড় নিয়ে ১২টি নদী থাকলেও সুগন্ধা আর বিশখালি নদী দুটি ঝালকাঠি জেলার ৪টি উপজেলাকে ঘিরে রেখেছে। মূলত এ দুটি নদীর পাড়েই বংশ পরম্পরায় ইলিশ শিকার করে জীবিকা চালিয়ে আসছে কয়েক হাজার জেলে পরিবার। কিন্তু আগের মতো নদীতে ধরা পড়ছে না ইলিশ। যা পাওয়া যায় তাও আকারে ছোট। ফলে জেলেদের ঘরে ঘরে নেমেছে দারিদ্রতা আর হতাশা।
বৈশ্বিক জলবায়ুর প্রভাবে নদী যেমনি শুকিয়ে যাচ্ছে, তেমনি সেতু ও বেড়িবাঁধ নির্মাণ এবং চর দখল করে স্থাপনা গড়ে ওঠায় নদীতে পড়েছে ডুবো চর, কমেছে পানির উচ্চতা। ফলে সমুদ্র থেকে ইলিশ নদীতে আসার পথে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। প্রতিবন্ধকতা পেরিয়ে কিছু সংখ্যক মাইগ্রেশন করলেও গভীর পানির মাছটি তার স্বাভাবিক পরিবেশ না পেয়ে বেড়ে উঠতে পারছে না।
সুগন্ধার জেলে সুধীর মালো জানান, বাপ-দাদার আমল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি ত্রিশ বছর ইলিশ শিকার করছেন। কিন্তু দিন দিন নদীতে ইলিশ মাছ একেবারেই কমে যাচ্ছে। আগের মত বড় আকারের মাছও পাওয়া যাচ্ছে না। ছোট মাছের পেটেই ডিম হচ্ছে। নদীতে লবণ পানি ঢুকে পড়ার কারণে এমনটা হচ্ছে বলে এই জেলে মনে করছেন।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, দিনদিন ইলিশের মাইগ্রেশন কমে যাচ্ছে। নদীতে ডুবো চর পড়ায় গভীরতা কমে যাচ্ছে। সমুদ্র থেকে আসার পথে বাধা পেয়ে ফিরে যাচ্ছে ইলিশ। ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রভাব ছাড়াও নিষিদ্ধ জালসহ নানা মানুষের স্বেচ্ছাচারিতাতেও নদী থেকে ইলিশ কমে যাচ্ছে।
প্রসঙ্গত, ঝালকাঠি জেলায় সাড়ে তিন হাজার নিবন্ধিত ইলিশ জেলে রয়েছেন। সুগন্ধা ও বিশখালি নদীসহ আশপাশের নদীগুলোতে ইলিশ মাছ শিকার করে তারা বংশপরম্পরায় জীবিকা চালিয়ে আসছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন