নবীন নিউজ ডেস্ক ২১ মে ২০২৪ ১২:৪৮ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিসহ অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৪৭ দশমিক ৮ ডিগ্রিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে পাঁচ দিনের ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দিল্লির রাজ্য সরকার। সোমবার থেকে শুরু হয়েছে এই রেড অ্যালার্টের মেয়াদ।
রোববার (১৯ মে) দিল্লির নজফগড় জেলায় ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চলতি মৌসুমে এটিই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা। চলতি সপ্তাহেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
ভয়াবহ গরম-তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে দিল্লিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিদ্যুতের চাহিদা। যেসব স্কুল এখনো গ্রীষ্ককালীন ছুটি ঘোষণা করেনি, গতকাল সোমবার রেড অ্যালার্ট জারির পাশাপাশি অবিলম্বে সেসব স্কুলকে ছুটি ঘোষণা করতে নির্দেশ দিয়েছে দিল্লির রাজ্য সরকার।
গ্রীষ্মকালে সাধারণত দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার কিছু ওপরে থাকে। কিন্তু এবারের গ্রীষ্মে যে গরম পড়েছে, তা স্বাভাবিক নয় বলে জানিয়েছেন নয়াদিল্লির আবহাওয়া দফতরের (আইএমডি) কর্মকর্তারা। বিশেষ করে গত চার দিনের প্রতিদিনই তাপমাত্রা বেড়েছে ভারতের রাজধানী ও তার আশপাশের এলাকাগুলোতে।
শুক্রবার ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থান, পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানায় আগামী পাঁচ দিন তাপপ্রবাহ চলবে।
আগামী চার দিন তাপপ্রবাহ চলবে মধ্যপ্রদেশ ও বিহারে। পশ্চিমবঙ্গে ১৮ ও ২০ মে তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে। ওড়িশার জন্য এটি ২০ ও ২১ তারিখ। ঝাড়খণ্ডে তাপপ্রবাহের পূর্বাভাস ১৯ ও ২০ মে রয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, এই বছর দীর্ঘতর এবং আরো তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশটি।
শনিবার ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) ১০টি অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর মধ্যে রাজধানী দিল্লি ছাড়াও প্রতিবেশী উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বিভিন্ন জেলা রয়েছে।
আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার দিল্লি এবং উত্তরের অন্য শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশেও নতুন করে তাপপ্রবাহ শুরুর পূর্বাভাস দিয়েছে আইএমডি। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
সূত্র : এনডিটিভি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ