নবীন নিউজ, ডেস্ক ১৯ মে ২০২৪ ০৯:৪৩ এ.এম
কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ নজর কাড়লেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। ঠিক যেন আকাশ থেকে নেমে এল এক পরী। গোটা পোশাকটা যেমন তার ডিজাইন করা ঠিক তেমনি তৈরিও করেছেন নিজেই। রেড কার্পেটে হেঁটেছেন নিজের হাতে সেলাই করা সুন্দর গোলাপী গাউন পরে।
ব্রুট ইন্ডিয়ার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে খুব সাবলীলভাবে সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি। যা দেখে বইছে প্রশংসার বন্যা।
গোলাপী রাফলড গাউনটির ওজন প্রায় ২০ কেজি এবং ১০০০ মিটার লম্বার কাপড় দিয়ে তৈরি। পোশাকটি তৈরি করতে তার প্রায় ১ মাস সময় লেগেছে বলেও জানান ন্যান্সি।
ব্রুট ইন্ডিয়ার পোস্ট করা সেই ভিডিও ২৪ ঘণ্টার কম সময়ে ২৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এমনকি তার ভিডিও শেয়ার করেছেন সোনম কাপূর থেকে উরফি জাভেদসহ অনেকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ন্যান্সিকে জিজ্ঞেস করা সব প্রশ্নের জবাব হিন্দিতে দিচ্ছেন। ইংরেজিতে প্রশ্ন আসছে যা হিন্দিতে শুনে, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে হিন্দিতেই তাকে উত্তর দিতে শুনে আপ্লুত ভারতীয়রা।
কে এই ন্যান্সি ত্যাগী?
ন্যান্সির সফর শুরু হয় বাঘপাত জেলার বারানওয়া গ্রাম থেকে এবং এখন যা ফ্রেঞ্চ রিভেরায় পৌঁছেছে। তবে এই সফর খুব সহজ ছিল না তার জন্যে। এটি দৃঢ়তা, সংকল্প এবং কঠোর পরিশ্রমের গল্প। করোনা অতিমারীর আগেই নিজের গ্রাম ছেড়ে দিল্লি পাড়ি দেন ন্যান্সি, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য।
করোনা মহামারীর সময়ে আর্থিক সঙ্কটে ভুগতে শুরু করেন তিনি, অনিশ্চিত হয় ভবিষ্যৎ। প্রাথমিকভাবে মাকে খানিক ভালো রাখার চেষ্টা ছিল তার। কারখানায় মায়ের হাড়ভাঙা খাটুনি কমাতে নিজের ফান্ড থেকে তিনি একটি ক্যামেরা, লাইট ও ফোন কিনে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন।
নিজের তৈরি জামা পরে ভিডিও পোস্ট দিয়ে শুরু করলেও তা প্রথমে বিশেষ নজর কাড়েনি। এরপর তিনি এক বিশেষ সংস্থার জামা পরে ভিডিও পোস্ট শুরু করলে তা নজর কাড়ে কিন্তু নেতিবাচকভাবে। এরপর তিনি ১০০ দিনব্যাপী আউটফিটস ফ্রম স্ক্র্যাচ সিরিজ শুরু করেন। যা ধীরে ধীরে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে শুরু করে। এখন তিনি কানের রেড কার্পেটে। নজর কাড়ছেন একাধিক তারকার। নেটিজেনরাও তার প্রশংসায় পঞ্চমুখ।
নবীন নিউজ/অর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’