নবীন নিউজ, ডেস্ক ১৬ মে ২০২৪ ১০:০৬ এ.এম
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে সৈকতের তীরে বসেছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। যেখানে অংশ নিচ্ছেন হলিউড-বলিউড থেকে শুরু করে বিশ্বের নামীদামি অনেক তারকারা।
তাদেরই ভিড়ে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারের ‘কান চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তিনি। ভাবনার সঙ্গে সেখানে আরও যোগ দিয়েছেন আয়ারল্যান্ডে বসবাকারী বাংলাদেশি মডেল মাকসুদা আকতার প্রিয়তি।
এর আগেও ‘কান চলচ্চিত্র উৎসব’-এ দেখা গেছে প্রিয়তিকে। তবে এবারের কান উৎসব তার জন্য বিশেষ মাত্রা বয়ে এনেছে । বর্তমানে এই মডেলের শরীর বহন করছেন আরও একটি প্রাণ। আবারও মা হচ্ছেন প্রিয়তি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবারের আয়োজনে তিনি অংশ নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে প্রিয়তি বললেন, ‘আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছি। সপ্তাহখানেক থাকব। এরমধ্যে বেশ কিছু ইভেন্টে অংশ নিতে হবে। আজকেই লালগালিচায় হাঁটব আমি।’
সুখবর প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আবার মা হতে চলেছি। আশা করছি, আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। পেটে সন্তান ধারণ করে ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে গেছে।’
এর আগে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার অ্যাওয়ার্ড উঠে প্রিয়তির হাতে।
মাকসুদা আকতার প্রিয়তি; আয়ারল্যান্ডে বসবাসরত একজন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট। ঢাকার মেয়ে প্রিয়তি ব্যবসায় ব্যবস্থাপনায় পড়তে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। এরপর কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে। প্রশিক্ষণ নেন বিমান চালনার। পাশাপাশি মডেলিং এখনও চালিয়ে নিচ্ছেন তিনি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’