নবীন নিউজ, ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ০৪:২২ পি.এম
দেশের তরুণ সম্প্রদায়কে আর্থিক খাতে অন্তর্ভুক্তির স্বীকৃতিস্বরূপ অ্যালাইনস ফর ফিন্যান্সিয়াল ইনক্লুশন এএফআই-২০২৪ পুরস্কার পেয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে কেন্দ্রীয় ব্যাংককে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, এল সালভাদরে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে এ সম্মাননা দেয়া হয়। শিক্ষার্থী ও তরুণদের আর্থিক খাতে অন্তর্ভুক্তিকরণ এবং এ খাতে তাদের সাক্ষরতা অর্জনের জন্য দেশের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করা, ২১ থেকে ৪৫ বছরের জনসাধারণের জন্য স্টার্টআপ ঋণ ফান্ড গঠনে ভূমিকা রাখার দিকগুলো পুরস্কার দেয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে।
এছাড়া জাতীয় শিক্ষাক্রমে আর্থিক সাক্ষরতা বিষয়ক অধ্যায় সংযোজন, দেশব্যাপী ৪৩ লাখ স্কুলে ব্যাংক হিসাব চালু এবং প্রায় ৫০ শতাংশ নারী শিক্ষার্থীকে ব্যাংকখাতে অন্তর্ভুক্ত করে লিঙ্গবৈষম্য দূরীকরণের ভূমিকা রাখার দিকগুলোও বিবেচনা করা হয়েছে।
বর্তমানে বিশ্বের ৮৪টি দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে ৯০টির বেশি আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ মন্ত্রণালয় এএফআইর সদস্য। বাংলাদেশ ব্যাংক ২০০৯ সাল থেকে এ সংস্থার সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন