নবীন নিউজ, ডেস্ক ১৯ মে ২০২৪ ১১:৩৬ এ.এম
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো। অন্যান্য দেশের মত এখানে ও সাঁতারের পোশাক পরে অংশ নেন নারী মডেলরা।
শুক্রবার (১৭ মে) সৌদির পশ্চিমাঞ্চলের উপকূলের পাশে অবস্থিত সেন্ট রেগিস রেড সি রিসোর্টে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
এই রিসোর্টটি রেড সি গ্লোবালের একটি অংশ ছিল। যা সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এর কথিত গিগা-প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ২০৩০ সালের মধ্যে অন্যান্য খাতকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন তিনি।
এই ফ্যাশন শো-র পোশাকের ডিজাইন করেছেন মরক্কান ডিজাইনার ইয়াসমিনা কাঞ্জাল।
তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “এটি সত্যি যে সৌদি খুবই রক্ষণশীল। তবে আমরা মার্জিত সুইমস্যুট দেখানোর চেষ্টা করেছি যেগুলো আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে।”
“যখন আমরা এখানে এসেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম সৌদি আরবে একটি সুইমস্যুট ফ্যাশন শো ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ এবারই প্রথমবারের মতো আমরা এ ধরনের একটি আয়োজন করেছি।”
এই শো-তে উপস্থিত ছিলেন শাখ মোহাম্মদ নামের এক সিরীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার। তিনি জানিয়েছেন, এটি নিয়ে তিনি একটুও অবাক হননি। কারণ সৌদি তার ফ্যাশন এবং পর্যটন খাতকে সমৃদ্ধ করতে উন্মুক্ততা দেখাচ্ছে অনেকদিন ধরেই।
শাখ মোহাম্মদ বলেছেন, “এবারই প্রথমবারের মতো সৌদিতে আমরা সুইমশ্যুট ফ্যাশন শো দেখলাম। কিন্তু কেন নয়? আসলেই কেন নয়? এটি সম্ভব এবং আমরা এখানে এটি দেখতে পাচ্ছি।”
এই শো-য়ে যোগ দিয়েছিলেন ফরাসি ডিজাইনার রাফায়েল সিমাকোরবে। তিনি জানিয়েছেন, এই শো-য়ে তিনি শালীনতা বিরোধী কিছু দেখেননি। তবে সৌদিতে এই শো আয়োজন বড় একটি অর্জন ছিল।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’