নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ১২:৩২ পি.এম
প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ সেই ধারাবাহিকতায় এবারের কান উৎসব ২০২৪-এর ৭৭তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার (১৪ মে)। শোবিজ দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এটি।
৭৭তম এই আসর চলবে ১৪ থেকে ২৫ মে পর্যন্ত। বরাবরের মতো এবারও লালগালিচায় আলো ছড়াবেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামীদামি তারকারা। ‘ফুরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ ছবির উদ্বোধনী প্রদর্শনী থাকছেন ক্রিস হেমসওয়ার্থ।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হবে ‘পাম ডি অর’ সম্মাননা।
এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে আরও কিছু উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হবেন সিনেপ্রেমীরা। দীর্ঘ ৩০ বছর পরে স্বর্ণপাম পুরস্কারের জন্য লড়ার সুযোগ পেয়েছে ভারতের সিনেমা ‘অল উই ইমাজিন আস লাইট’।
মুম্বাইয়ের দুই নার্সকে নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি। এটি নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া। এ ছাড়া ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরির সিনেমা ‘সন্তোষ’ উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে। সিনেমা দুটির পরিচালক দুজন নারী।
এর আগে ভারত থেকে একসঙ্গে শুধু নারী পরিচালকের মনোনয়নের খবর শোনা যায়নি। এবারের উৎসবে জায়গা করে নিয়েছে চীনের চলচ্চিত্রও। মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্মাতা ঝাঁ জং কে পরিচালিত ‘কট বাই টাইড’।
এবার আসবেন দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন। তিনি ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবিটি নিয়ে কান উৎসবে হাজির হবেন। তার এই ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়ছে। অতিথির তালিকায় থাকছেন কেট ব্ল্যানচেট, উমা থারম্যান, জর্জ মিলার, ডেমি মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত জর্জ লুকাসসহ তারকারা। প্রতি বছর ভারতীয় তারকারা কান উৎসবে হাজির হয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাঁটবেন। ঐশ্বরিয়া রাই কানে নিয়মিত হলেও, অদিতি গত দুই বছর ধরে এই উৎসবে আসছেন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’