নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ১০:১৬ এ.এম
বাগেরহাটের কচুয়ায় স্বাধীন শেখ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশু মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন। তিন দিন ধরে চিকিৎসা চলছে তার। অসুস্থ স্বাধীন শেখ কচুয়া উপজেলার বাধাল গ্রামের লিটন শেখের ছেলে।
বুধবার ( ১৫ মে) দুপুরে শিশু স্বাধীন শেখকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেন বাবা-মা।
প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাদিয়া তাসনিম মুনমুন ।
পরিবারের অভিযোগ, উপজেলার সাংদিয়া বাজারের সাথী ফার্মেসী থেকে রেনসিড নামের একটি গ্যাসের সিরাপ ক্রয় করে বাচ্চাকে খাওয়ালে, সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়দের পরামর্শে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয় ।
সিরাপটির বোতল ও মোড়ক পর্যালোচনায় দেখা যায়, রেমেক্স ল্যাবরেটরীজ (ইউনানি) বাংলাদেশের তৈরি সিরাপটি। সিরাপটির উৎপাদন তারিখ ২০২০ সালের সেপ্টেম্বর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে।
মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ার ফলেই অসুস্থ হয়েছে বলে দাবি বাবা-মায়ের। শিশুটির বাবা লিটন শেখ বলেন, স্বাধীন অসুস্থ হয়ে পড়লে সাংদিয়া বাজারের সাথী ফার্মেসি থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় একটি গ্যাসের ঔষধ ক্রয় করি। ঔষধটি খাওয়ার পরে আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। আমি ফার্মেসির মালিক সমীর দাসকে জানালে তিনি বলেন টাকা ফেরত নিয়ে যাও। এতে কিছু হবে না। শিশুটির মা সাথী বেগম বলেন, ঔষধ খাওয়ার পরে বাচ্চার গায়ে জ্বর উঠে যায়। খুব অসুস্থ পড়লে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখনও আমার ছেলে হাসপাতালে ভর্তি। আমার বাচ্চাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার বিচার চাই।
এদিকে ওষুধ বিক্রেতা সাথী ফার্মেসির মালিক সমীর দাস বলেন, আমি একটি অ্যান্টাসিড ঔষধ বিক্রি করেছি। কিন্তু মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির কথা বলে, আমাকে হয়রানির চেষ্টা করছে স্থানীয় কিছু ব্যক্তি।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাদিয়া তাসনিম মুনমুন জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে। শিশুটি এখন শঙ্কামুক্ত। তবে বাচ্চাদের ওষুধ সেবনের বিষয়ে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ জানান তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা