নবীন নিউজ, ডেস্ক ১৭ মে ২০২৪ ০১:৩৭ পি.এম
মিশুক মনি নির্মিত ‘দেয়ালের দেশ’ সিনেমা এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। সিনেমাটি এবার ঈদুল ফিতরে মুক্তি পায়। এ ছবির মাধ্যমে নির্মাতা হিসেবে মিশুকের অভিষেক হয়েছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী।
ছবিটির ট্রেলার ও গান ভূয়সী প্রশংসা পেয়েছিল। কিন্তু মুক্তির পর সেভাবে আলো ছড়াতে পারেনি। এরপরও দেশ ছাড়িয়ে ভিন দেশের পর্দায়ও হাজির হচ্ছে ‘দেয়ালের দেশ’। কিছুদিন আগেই এটি অস্ট্রেলিয়া সফর সেরেছে। এবার যুক্তরাষ্ট্রে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি।
বৃহস্পতিবার(১৬মে) হলের তালিকাসহ খবরটি দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে চলবে ‘দেয়ালের দেশ’। বুবলী বলেছেন, আমাদের সিনেমাটি এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় রিলিজ হচ্ছে ‘দেয়ালের দেশ’। এরপর কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে এই সিনেমাটি।
ছবিটির নির্মাতা মিশুক মনিও একই বার্তা দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। লিখেছেন, ১৭ মে থেকে আমেরিকার বিভিন্ন শহরে খুশবু ছড়াবে খামখেয়ালি এক প্রেমিকের ভালোবাসার নৈবেদ্য ‘দেয়ালের দেশ’।
বৈশাখ ও নহর নামের দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন উঠে এসেছে ‘দেয়ালের দেশ’-এ। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ (শরিফুল রাজ) চালচুলোহীন, খামখেয়ালি।
বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে (বুবলী) তার ভালো লাগে। এরপর ক্রমশ তাদের প্রেম হয়। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া, নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিয়ে জেলেও যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। সেখানেও চলে তার নেশা। হঠাৎ একদিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তার প্রেমিকা নহরের লাশ। এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। এটিকে ‘মন খারাপ করা সিনেমা’ বলেছেন সমালোচকরা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’