নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ০৫:১৯ পি.এম
সন্তানের পরীক্ষার ফল প্রত্যাশিত না হলে ভেঙে পড়বেন না, সন্তানের সঙ্গে বিরূপ আচরণ করবেন না বরং তার যেটুকু অর্জন হয়েছে সেটাকে উৎসাহিত করুন, যাতে সে ভবিষ্যতে আরও ভালো করতে পারে।
এ জন্য প্রত্যাশিত ফল না করা পরীক্ষার্থীর বাবা-মায়েরা যা যা করতে পারেন:
● কেন এই রেজাল্ট: এই অপ্রত্যাশিত ফল কেন হলো তা বোঝার চেষ্টা করুন ও সমাধানের ব্যবস্থা নিন। শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা, মা-বাবার মধ্যে তীব্র দাম্পত্য কলহ, স্কুলের সহপাঠী বা শিক্ষক দ্বারা উত্ত্যক্ত হওয়া, কারও সঙ্গে আবেগের সম্পর্কে জড়িয়ে যাওয়ার মতো বিষয় আছে কি না, খুঁজে দেখুন।
● ধৈর্য হারাবেন না: মার্কিন মনোবিজ্ঞানী ভিগাস মিলার তাঁর গবেষণালব্ধ তথ্য থেকে বলেছেন, ‘চিৎকার করা, ধমক দেওয়া বা উপদেশ কোনো ভালো ফল আনে না, তাই শান্ত থাকুন।’ তিনি এ-ও বলেন যে ভালো ফলের জন্য বড় পুরস্কার যেমন কোনো উপকারী নয়, তেমনি খারাপ ফলের জন্য তিরস্কার কোনো সুফল আনে না।
● সন্তানের যতœ নিন: প্রত্যাশিত ফল না হওয়ায় সে-ও ভেঙে পড়েছে। তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যতœ নিন। তার পাশে বন্ধুর মতো থাকুন।
● কারও সঙ্গে তুলনা করবেন না: সন্তানের ফলাফল যেমনই হোক না কেন, তাকে অন্য কারও সঙ্গে তুলনা করবেন না।
● কটূক্তি বা ব্যঙ্গ নয়: ফলাফলের জন্য তাকে কটূক্তি, ব্যঙ্গ ইত্যাদি করা যাবে না। শারীরিক নির্যাতন করবেন না। তার অবসর যাপনের ক্ষেত্রগুলোকে বন্ধ করবেন না। ঘরে আটকে রাখবেন না।
● উৎসাহ দিন: সন্তানের ফলাফল আপনার মনমতো না হলেও তাকে উৎসাহ দিয়ে যান। ফলাফল যেমনই হোক না কেন তাকে ফলাফল উপলক্ষে ছোটখাটো উপহার দিন বা পছন্দের খাবার খেতে দিন।
● শিক্ষকের দোষারোপ নয়: ফলাফলের জন্য শিক্ষকদের দায়ী করবেন না। সন্তানের সামনে তার শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষকের সমালোচনা করবেন না।
● নিজেকে গুটিয়ে রাখবেন না: সন্তানের ফল আশানুরূপ না হলে নিজেকে গুটিয়ে রাখবেন না। লুকিয়ে থাকবেন না। বিষয়টি খোলামেলা আলোচনা করুন। তাতে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে।
● প্রয়োজনে বিশেষজ্ঞ: অনেক সময় মানসিক রোগ, সেলফোন বা ইন্টারনেট আসক্তি এবং মাদকাসক্তির কারণে সন্তানের পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। এ ধরনের ইস্যু থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি