নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৪ পি.এম
খুলনায় প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে ডোপ টেস্ট পরীক্ষা। এতে দুর্ভোগে পড়েছেন পেশাদার মোটরযান ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়ন করতে আসা প্রার্থীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেখা যায়, খুলনা বিআরটিএ কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ভিড়। প্রতিদিন শতাধিক মানুষ ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়নের জন্য আসেন এখানে। প্রার্থীদের একইদিনে নেয়া হচ্ছে ছবি, আঙুলের ছাপ ও পরীক্ষা। তবে ডোপ টেস্ট জটিলতায় দেখা দিয়েছে নতুন দুর্ভোগ।
সেবা প্রত্যাশীরা বলছেন, রি-এজেন্ট না থাকায় প্রায় দুই মাস ধরে খুলনা সদর হাসপাতালে বন্ধ ডোপ টেস্ট। ফলে পার্শ্ববর্তী জেলা থেকে ডোপ টেস্ট করাতে হচ্ছে তাদের। অনেকক্ষেত্রে সেখানে গিয়েও ফিরে আসতে হচ্ছে।
মাদারীপুর শহর থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে খুলনা বিআরটিএ কার্যালয়ে এসেছেন মো. টুলু মোল্লা। তিনি বলেন, ৫-৬ দিন আগে খুলনা জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করতে গিয়ে জানতে পারেন কিটের অভাবে টেস্ট বন্ধ রয়েছে। পরে বাড়ি ফিরে যান৷ সেখানে গিয়ে জানতে পারেন মাদারীপুরেও ডোপ টেস্ট বন্ধ। এরপর শরীয়তপুর থেকে ডোপ টেস্ট করে আজ খুলনা বিআরটিএতে এসেছেন পরীক্ষা দিতে।
আলতাফ নামের আরেক ব্যক্তি বলেন, খুলনা সদর হাসপাতালে না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গিয়েও জানতে পারেন কিট নেই৷ তিনি বলেন, এক জেলা থেকে অন্য জেলায় গেলে সিরিয়াল পাওয়া কষ্টকর। অনেক সময় সেখানে গিয়ে পাওয়া যায় না৷ আর যাতায়াতের খরচ ও দুর্ভোগ তো আছে।
এদিকে সড়কে দুর্ঘটনার কমাতে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে ২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে পেশাদার মোটরযান-চালকদের ড্রাইভিং লাইসেন্স নিতে বা নবায়ন করতে ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করে সরকার। এই সনদ ছাড়া চালকরা নতুন লাইসেন্স ও পুরনো লাইসেন্স নবায়ন করতে পারবেন না। কিন্তু ডোপ টেস্ট সনদ নিতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। চালকরা নির্ধারিত হাসপাতালে গিয়ে ডোপ টেস্ট করতে পড়ছেন বিপাকে। খুলনায় চালকদের জন্য শুধুমাত্র সদর হাসপাতালে ডোপ টেস্ট করা হয়। কিন্তু রি-এজেন্ট সংকটে গত ২৮ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে এই হাসপাতালে ডোপ টেস্ট। ফলে চালকরা দুর্ভোগে পড়েছেন।
শুধু চালকই নন, সরকারি চাকরি, বিদেশ গমন ও বিভিন্ন জরুরি কাজে ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকলেও রিএজেন্ট সংকটে খুলনা বিশেষায়িত হাসপাতালেও এক মাস ধরে বন্ধ রয়েছে এ পরীক্ষা। এ হাসপাতালটিতে শুধুমাত্র সরকারি চাকরিতে যোগদান ও অন্যান্য জরুরি কাজের ডোপ টেস্ট করা হয়। চালকদের জন্য কোনো ব্যবস্থা নেই।
দুই হাসপাতালের শীর্ষ কর্মকর্তা বলছেন, নতুন করে রিএজেন্ট আনতে অর্থ বরাদ্দের অপেক্ষায় রয়েছেন।
খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী বলেন, ‘এ অর্থবছরের জন্য যে টাকা বরাদ্দ ছিল তা শেষ হয়ে গেছে। নতুন বরাদ্দ ও রি-এজেন্ট কেনার জন্য মন্ত্রণালয়ের লিখিত ও মৌখিকভাবে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলেই আবারও ডোপ টেস্ট করা হবে৷ ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ছিল ৩ লাখ টাকা। যা জুলাই থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেছে। নতুন করে আরও ৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আর প্রতি ব্যক্তির সরকার নির্ধারিত ডোপ টেস্ট ফি ৯০০ টাকা। প্রতিদিন গড়ে ৩০ জন ডোপ টেস্ট করতেন এখানে।’
খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, ‘দৈনন্দিন ডোপ টেস্ট মাসখানেক বন্ধ রয়েছে। খুব জরুরি করা হচ্ছে। সরকারি চাকরিতে যোগদানের পূর্বে হাসপাতালে ডোপ টেস্টের চাপ দেখা যায়। সে সময় একদিনে ৪০০টি টেস্টও করতে হয়৷ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুত রিএজেন্ট কিনতে পারলে আবারও চালু হবে ডোপ টেস্ট।’
খুলনা বিআরটিএর সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম বলেন, ‘খুলনা বিআরটিএতে প্রতি মাসে ৬০০-৭০০ জন পেশাদার ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়ন করেন। কিন্তু ডোপ টেস্ট সনদ ব্যতীত লাইসেন্স প্রদান করা সম্ভব নয়।’ প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা থেকে পরীক্ষা করানোর পরামর্শ তার।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা