সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আর ধৈর্যের পরীক্ষা নেবেন না: শফিকুর রহমান

নবীন নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত সাড়ে ১৫ বছর কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি। জীবন দিয়েছে, কিন্তু আপস করেনি। তাই জামায়াতের আর ধৈর্যের পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেহেরবানি করে চোখ রাঙাবেন না।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে এ কথা বলেন শফিকুর রহমান। এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করে জামায়াত।

পূর্বনির্ধারিত এই সমাবেশ বিকেল চারটার শুরু হওয়ার কথা ছিল। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তিনটি পিকআপ ভ্যান একত্র করে সেখানে মঞ্চ তৈরি করা হয়। সোয়া তিনটা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী এই সমাবেশে যোগ দেন।

এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজপথে নামতে হবে, এমনটা কল্পনাও করেননি উল্লেখ করেন জামায়াতের আমির। তিনি বলেন, আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে। এ নিয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কোন জিনিস এখনো আজহারুল ইসলামকে আটকে রাখতে বাধ্য করেছে, সে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর একে একে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। সর্বশেষ মজলুমকেও (আজহারুল ইসলাম) মুক্তি দেওয়ার অনুরোধ জানান তিনি।

জামায়াতের শীর্ষ নেতা বলেন, ‘আমরা ভদ্র, বোকা নই। ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন।’ তিনি বলেন, জামায়াত সাড়ে ১৫ বছর কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি। জীবন দিয়েছে, কিন্তু আপস করেনি। জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে নেওয়ার আগেও নানা প্রস্তাব এসেছিল। ওই সব প্রস্তাব পায়ের নিচে ফেলে দিয়েছেন। তাই জামায়াতের আর ধৈর্যের পরীক্ষা না নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের নিবন্ধন কেন আটকে রাখা হয়েছে—এ নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতের নিবন্ধন জালিমরা আটকে দিয়েছিল। সব বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘মেহেরবানি করে চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কথা বলবেন না।’

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাঁর মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন। আইন উপদেষ্টা তাঁর মামলা থেকে মুক্তি নিয়েছেন। অথচ দীর্ঘ ১৪ বছর যাবৎ অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসির দড়ি গলায় নিয়ে যিনি মানবেতর জীবন যাপন করছেন, সেই এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না। তিনি জানতে চান, এর পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে।

নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘ধৈর্য ধরেছি ৬ মাস ১০ দিন। আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে দায়িত্ব পালন করবেন। দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত মুক্তি দেননি। এই সমাবেশ থেকে আজহারুল ইসলামের মুক্তি চাই। জামায়াতের নিবন্ধন ফিরে পেতে চাই। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।’

আজহারুল ইসলামের মুক্তি ছিল ন্যায্য অধিকার—এমনটা উল্লেখ করে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১৯০ দিন পর তাঁরা রাজপথে নেমেছেন। রাস্তায় এসে দাবি আদায় করতে হবে তারা এমনটা ভাবেননি।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল পুরানা পল্টন থেকে শুরু হয়ে প্রেসক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন