নবীন নিউজ, ডেস্ক ১২ মে ২০২৪ ১০:৩৯ এ.এম
তিন বছর আগে মাতৃত্বকালীন অভিজ্ঞতা বইয়ে লিপিবদ্ধ করেছিলেন কারিনা কাপুর খান। অভিনেত্রীর অনুরাগীরাও এই বই নিয়ে যথেষ্ট উৎসাহ প্রকাশ করেছেন। সেই বইয়ের জন্যই আইনি নোটিস পেলেন কারিনা।
কারিনার লেখা বইটির নাম ‘কারিনা কাপুর খান'স প্রেগন্যান্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দটির ব্যবহারে আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের একজন সমাজকর্মী। তার অভিযোগের ভিত্তিতেই মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি বেবোকে আইনি নোটিস পাঠিয়েছে। বিচারপতি গুরপাল সিংহ অহলুওয়ালিয়ার সিঙ্গল বেঞ্চ কারিনা এবং তার বইটির প্রকাশকের বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে। কেন বাইটির শিরোনামে ‘বাইবেল’ শব্দটি ব্যবহার করা হয়েছে, আদালত দু’পক্ষের কাছে তার নেপথ্য কারণ জানতে চেয়েছে।
অভিযোগকারীর পিটিশনে বলা হয়েছে, ‘সারা পৃথিবীতে বাইবেল খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ এবং তার সঙ্গে কারিনা কাপুর খানের মাতৃত্বকালীন অবস্থার তুলনা অযৌক্তিক।’ পিটিশনে দাবি করা হয়েছে, বইটির ‘সস্তা প্রচার’-এর স্বার্থেই কারিনা এ হেন নামকরণ করেছেন।
২০২১ সালে প্রকাশিত কারিনা এই বইতে তার মাতৃত্বকালীন অবস্থার বিভিন্ন অভিজ্ঞতা লিখেছেন। হবু মায়েদের অনুপ্রেরণা হয়ে ওঠার জন্যই তিনি এই বইটি লিখেছিলেন। সূত্রের খবর, অভিযোগকারী প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে, তারপর তিনি নিম্ন আদালতের দ্বারস্থ হন। সেখানেও সুবিধা না পেয়ে তিনি অতিরিক্ত দায়রা আদালতে যান। কিন্তু আদালত তার অভিযোগের নেপথ্যে যথেষ্ট প্রমাণ পায়নি।
এখনও পর্যন্ত কারিনা এই নোটিস নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। আগামী ১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’