ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা মহাপাপ ও অত্যন্ত ঘৃণ্য কাজ। আত্মহত্যা থেকে বিরত থাকতে আল্লাহতায়ালা বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং আত্মহত্যার পরিণামে কঠোর শাস্তির বর্ণনা রয়েছে কোরআনে।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, তাকে অগ্নিতে দগ্ধ করব; এটা আল্লাহর পক্ষে সহজ।’ (সূরা আন নিসা: ২৯-৩০)
আত্মহত্যার ভয়ানক পরিণতি সম্পর্কে হাদিসেও প্রচুর বর্ণনা রয়েছে। মনোবিজ্ঞানীদের অভিমত হলো, যখন নিজেকে অসহায় ও আশাহত মনে হয় তখন আত্মহত্যার মতো কুচিন্তা মনে আসে। এক্ষেত্রে ইসলামের পরামর্শ হলো, এসব মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। বিপদে ধৈর্যধারণ করতে হবে। বিপদে সাহায্যের জন্য নামাজের মাধ্যমে বিনীতভাবে আল্লাহর দয়া ও সাহায্য কামনা করতে হবে।
আত্মহত্যা মহাপাপ এবং এর শাস্তিও খুব ভয়াবহ- একথা সবাই জানে। কিন্তু তার জানাজা পড়া যাবে না বা তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না- এ ধারণা ঠিক নয়।
আত্মহত্যাকারী কবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে পাপী ও ফাসেক; কিন্তু সে কাফের নয়। তাই তার জানাজা পড়তে হবে। বর্ণিত রয়েছে, ইবরাহিম নাখঈকে (রহ.) প্রশ্ন করা হয়েছিল, আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি না। তিনি উত্তরে বলেছিলেন, হ্যাঁ, তার জানাজা পড়াটাই সুন্নাহ অর্থাৎ নবিজি (সা.) ও তার সাহাবীদের সময় থেকে চলে আসা রীতি। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১১৯৯০)
তার নামাজে জানাজা পড়া যাবে এবং তার জন্য মাগফিরাতের দোয়াও করা যাবে। তবে আত্মহত্যাকারীর জানাজায় শীর্ষস্থানীয় দ্বীনী ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবে না। সাধারণ লোক দিয়ে তার জানাজার নামাজ পড়িয়ে নেওয়া উত্তম। ( শরহু মুসলিম, নববী ৭/৪৭ (৯৭৮ নং হাদীসের অধীনে); সুনানে কুবরা, বায়হাকী ৪/১৯
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন