নবীন নিউজ, ডেস্ক ১৪ নভেম্বার ২০২৪ ০৩:০৫ পি.এম
নরসিংদীতে স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ সাইদুর রহমান বাবু (৩৫) নামের এক ইন্টারনেট ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নরসিংদী রেল স্টেশনের পুরাতনপাড়া বীজ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাত বছর আগে রাজশাহী জেলার ইসলাম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান বাবুর সঙ্গে নরসিংদী সোনাতলা এলাকার তোহরা বেগমের বিয়ে হয়। তিনি ঢাকার কাফরুল এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে ৬ বছরের একটি সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে তোহরা বেগম তার বাবার বাড়িতে চলে আসেন। বুধবার স্ত্রী তোহরাকে নিতে নরসিংদী আসেন স্বামী সাইদুর। কিন্তু স্ত্রী তার সঙ্গে যেতে রাজি হয়নি স্ত্রী। এরপর স্ত্রী ও তার ভাইদের জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাত সাড়ে ১২টার দিকে সিলেটগামী তূর্ণা নিশিতা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বাবু। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নরসিংদী রেল স্টেশনের পুরাতনপাড়া ব্রিজ এলাকায় বাবুর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ নিহতের উদ্ধার লাশ মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই লুতফুর রহমান বলেন, মান-অভিমান করে আমার ভাবি তার বাবার বাড়িতে চলে আসে। আমার ভাই-ভাবিকে নিতে নরসিংদী আসে। কিন্তু ভাবি আমার ভাইকে ঘরজামাই থাকার প্রস্তাব দেয়। এতে সে রাজি হয়নি। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে পড়ে মারা যায়। আমি বুধবার ভাবির হাতে-পায়ে ধরে অনুরোধ করেছি, আমার ভাইকে বাঁচাতে। কিন্তু তিনি বাঁচানোর চেষ্টা করেনি। ভাবি শুধু মাত্র ভাইকে মোবাইলে ফোন করলেই প্রাণে বেঁচে যেত। কিন্তু তিনি তা না করে ভাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন।
রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা