নবীন নিউজ, ডেস্ক ০৪ জানু ২০২৫ ০২:৫৯ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সাগর শেখ (২৫) নামে এক যুবক।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চরপাচুরিয়া গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চরপাচুরিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সাগর শেখ। নিজ স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল।
ঘটনার দিন শুক্রবার স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয় সাগর। একই গ্রামে তার চাচা ফজলে হকের সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের ভেতরে গিয়ে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে ফাঁসিতে ঝোলে।
এদিকে এলাকার একদল শিশু ওই ঘরের বাইরে খোলা জায়গায় খেলা করছিল। তখন তারা ঘরের ভেতরে ভিকটিমকে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে ভিকটিমের পরিবারসহ স্থানীয়রা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ঝুলে থাকা সাগরকে নিচে নামিয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগর শেখকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে সাগর শেখ তার স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা