শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

তরমুজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক

নবীন নিউজ, ডেস্ক ০৬ মে ২০২৪ ১২:২৯ পি.এম

সংগৃহীত

মৌসুমের রসালো ফল তরমুজ চাষে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষক। বরিশাল বিভাগের ছয় জেলায় কমে আসছে তরমুজের আবাদ। 

পাইকারি সিন্ডিকেটের কারণে ন্যায্যমূল্য না পাওয়া, খেতে পোকামাকড় ও চোরের উপদ্রব বাড়া, চাষাবাদের সঙ্গে জড়িত শ্রমিক থেকে শুরু করে বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়া এর অন্যতম কারণ। ফলে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এ অঞ্চলে তরমুজের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন এনজিও থেকে বা ব্যক্তিপর্যায় থেকে অধিক সুদে ঋণ নিয়ে তরমুজ আবাদ করেন কৃষকরা। কিন্তু আশানুরূপ লাভ না পাওয়ায় ঋণের জালে আটকা পড়ছেন তারা। তাই মৌসুমি এ ফলের চাষ থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। তবে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সরকারি সুযোগ-সুবিধা দিয়ে তরমুজ চাষাবাদে আগ্রহী করে তোলার দাবি জানিয়েছেন এর সঙ্গে জড়িত ব্যক্তিরা।

জানা গেছে, এবার বরিশাল বিভাগের ছয় জেলায় তরমুজ চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ২৫৮ হেক্টর জমিতে। সেখানে ৪৬ হাজার ৮৪৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে পটুয়াখালীতে। সেখানে ২২ হাজার ৩৯৮ হেক্টর জমিতে ৭০ হাজার ৩৩৬ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। এরপর রয়েছে ভোলার অবস্থান। 

এই জেলায় ১৫ হাজার ৫৮ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে ১ লাখ ৩৫ হাজার ১৫০ মেট্রিক টন; বরগুনায় ৮ হাজার ১৭৭ হেক্টর জমিতে ৩৪ হাজার মেট্রিক টন; বরিশালে ৯৯৫ হেক্টর জমিতে ৮ হাজার ১৪০ মেট্রিক টন; পিরোজপুরে ১৪০ হেক্টর জমিতে ১৫০ মেট্রিক টন এবং ঝালকাঠীতে ৭৭ হেক্টর জমিতে ২৭৫ মেট্রিক টন তরমুজ উৎপাদিত হয়েছে।

ভোলার চরফ্যাশন থেকে পাঁচ হাজার পিস তরমুজ নিয়ে আসা কৃষক আবুল কাসেম জানান, প্রতি বিঘা জমিতে তরমুজ চাষের জন্য শ্রমিক থেকে শুরু করে বীজ, সার ও পেকে যাওয়ার পর তা কেটে ট্রলারে করে বিক্রি করতে নিয়ে আসা পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হয়। এ জন্য কৃষকরা বিভিন্ন এনজিও থেকে বা ব্যক্তিপর্যায় থেকে অধিক সুদে ঋণ নেন তারা। তাদের লক্ষ্য, তরমুজ বিক্রি করে লাভ তুলবেন ঘরে। কিন্তু প্রতিবছর পাইকারি সিন্ডিকেটের কাছে হেরে গিয়ে ঋণ ও চড়া সুদের জালে আটকা পড়ছেন কৃষকরা।

কাসেম আরও জানান, তরমুজের ফলন আসার সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ শুরু হয়। এ সময় কীটনাশক ছেটাতে হয়। এরপর তরমুজ বড় হতে থাকলে শুরু হয় চোরের উপদ্রব। এ জন্য রাতভর পাহারা দিতে হয় কৃষকদের। তারপরও চোর ঠেকানো যায় না। আবার যখন বিক্রি করার জন্য পাইকারদের কাছে নিয়ে যান, তখন পড়তে হয় সিন্ডিকেটের কবলে। পাইকাররা জোটবদ্ধ হয়ে ছোট-বড়-মাঝারি তরমুজের দাম নির্ধারণ করে রাখেন।

মৌসুমের প্রথম দিকে তরমুজের দাম কিছুটা পাওয়া গেলেও আস্তে আস্তে আর পাওয়া যায় না জানিয়ে এই কুষক জানান, কৃষকের সরাসরি বিক্রি জন্য একটি হাটের প্রয়োজন। যেখানে মাঠপর্যায়ের কৃষকরা খেত থেকে তরমুজ তুলে ওই হাটে নিয়ে যাবেন এবং কৃষকরা দাম নির্ধারণ করবেন। কারণ সারা বছর কৃষকরা পরিশ্রম করে ফসল উৎপাদন করেন, অথচ যারা বছরে একবারও খেতে যায় না, সেই সিন্ডিকেট কৃষকদের খপ্পরে ফেলে লাভ তুলে নেয়।

এ কারণে কৃষকরা তরমুজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই তারা অন্য ফসলে ঝুঁকছেন বলে জানান তিনি। কৃষকদের উদ্বুদ্ধ করলে এবং সরকারি সুযোগ-সুবিধা দিলে সবাই আগ্রহী হবে।

কৃষক জোমেদ আলী বলেন, আমার নিজস্ব জমি নেই। চরফ্যাশনে জমি ভাড়া নিয়ে চার বছর ধরে তরমুজ চাষ করছি। কিন্তু তরমুজ বিক্রির পর তেমন লাভ থাকে না। ঋণের কিস্তি, জমির ভাড়া ও উৎপাদন খরচেই সব চলে যায়। তাই তরমুজ চাষ করার আর ইচ্ছা নেই। ইতোমধ্যে অনেক কৃষক এই আবাদ থেকে সরে এসেছেন। আর তরমুজ চাষাবাদ কমে গেলে এ অঞ্চলে অধিক মূল্যে তরমজু খেতে হবে বলে জানিয়ে দেন এই কৃষক।

জানতে চাইলে কৃষক হাসেম বলেন, রোজার শুরুতে অপরিপক্ব তরমুজ বেশি দামে বিক্রি করে লাভবান হয়েছেন কৃষক থেকে শুরু করে আড়তদাররা। কিন্তু এসব তরমুজ কেনার পর খেতে না পেরে এখন মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রেতারা। এ কারণে অর্ধশতাধিক ট্রলারভর্তি তরমুজ বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।

তিনি আরও বলেন, এখানে বড় সাইজের তরমুজের ওজন ৮ থেকে ১২ কেজি পর্যন্ত। এমন ১০০ তরমুজের দাম হাঁকছেন ১০ থেকে ১২ হাজার টাকা। আবার ছোট-বড় মিলিয়ে ১০০ তরমুজ চাইছেন ৮ থেকে ১০ হাজার টাকা। কিন্তু এতেও তাদের লাভ থাকছে না। তা ছাড়া ট্রলার প্রতি চার হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ঘাটে আসার পর চার থেকে পাঁচ জনের খরচ আছে।

পোর্ট রোড খালে দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ কিনতে আসেন পাইকারা। তাদের একজন হামেদ চৌকিদার বলেন, তিনি প্রতি বছর পোর্ট রোড থেকে তরমুজ কিনে তা দেশের বিভিন্ন এলাকায় পাঠান। বিভাগের ছয় জেলার তরমুজ আসে পোর্ট রোডে। এসব তরমুজ কিনে ট্রাকযোগে পাঠিয়ে দেন বিভিন্ন স্থানে। তবে তরমুজ কেনার পর ধাপে ধাপে টাকা দিতে হয়। এ টাকা দিতে না হলে তরমুজ থেকে ভালো লাভ করা যেত বলে জানান তিনি।

কৃষি বিপণন কর্মকর্তা রাসেল খান বলেন, তরমুজে এ বছর কৃষক দাম পেয়েছেন। নগরীর পোর্ট রোড আড়তদার ও সেখানে আসা কৃষকদের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি জানতে পেরেছেন। তবে গত বছর বৃষ্টির কারণে তরমুজের পচন ধরায় তরমুজের চাষাবাদ কমেছে। এ বছর যেভাবে তরমুজের ফলন হয়েছে, তাতে আবারও কৃষক তরমুজ চাষে এগিয়ে আসবে।

বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান বলেন, তরমুজ চাষে কৃষকদের কোনও ধরনের ক্ষতি হলে সে ক্ষেত্রে সরকারি প্রণোদনাসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। সব ধরনের ফসল থেকে কৃষক যাতে লাভবান হতে পারেন, সে বিষয়টি অধিকতর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি ফসলের বিপরীতে বীজ থেকে শুরু করে সার ও প্রণোদনা সারা বছর কৃষক পেয়ে থাকেন।

মাঝেমধ্যে প্রাকৃতিক কারণে ফসলে সমস্যা দেখা দিলে পরবর্তী বছর চাষাবাদ কম হয়। তবে এ অবস্থা আর থাকবে না। তরমুজের ফলন আগামী বছর আরও বাড়বে বলে আশা করেন এই কর্মকর্তা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা