নবীন নিউজ, ডেস্ক ০৩ মে ২০২৪ ১১:৩৫ এ.এম
নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা প্রসূন রহমান। বৃহস্পতিবার (২ মে) সত্যজিৎ রায়ের জন্মদিনে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করে এই ঘোষণা দেওয়া হয়।
শেকড় সিনেমায় বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করবেন এফ এস নাঈম ও আইশা খান। ২০১০ সালে ‘জাগো’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নাঈমের। এরপর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন এ অভিনেতা। বছর দুয়েক আগে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জুটি বেঁধে ‘জলে জ্বলে তারা’ সিনেমায় অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি।
অন্যদিকে ২০১৮ সালে ‘আহত ফুলের গল্প’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আইশা খানের। এরপর টেলিভিশন ও ওটিটিতে কাজ করলেও সিনেমায় অভিনয় করেননি তিনি।
নতুন এ সিনেমা নিয়ে নাঈম বলেন, ‘ভালো অভিনেতা হওয়ার চেষ্টায় আছি। প্রতিটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছি। শেকড় তেমনই একটি কাজ। অনেক মানুষের মনের কথা ফুটে উঠবে আমার চরিত্রটির মাধ্যমে। দর্শক নিজের সঙ্গে রিলেট করতে পারবে এমন একটি চরিত্র এটি।’
আইশা খান বলেন, ‘অনেক দিন পর সিনেমায় যুক্ত হলাম। দেড় মাস আগে গল্প শোনার পর সিনেমাটি না করার কোনো কারণ খুঁজে পাইনি। আমার কাছে মনে হয় গল্পই আসল। সেটা যেকোনো মাধ্যমে হতে পারে। এই সিনেমার গল্পটাই আমাকে বড় পর্দায় ফেরার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। পরিবারের সবাই মিলে হলে বসে দেখার মতো সিনেমা এটি।’
নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘আমাদের দেশের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ দেশের বাইরে থাকে। আপনজনদের ফেলে যাওয়া সেই মানুষের গল্প বলা হবে সিনেমায়। শেকড় একটি মানবিক প্রেমের গল্প।’
নির্মাতা জানান, আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে উন্নত দেশে স্থানান্তরিত হয় অনেকে। তেমন একজন অভিবাসীর চোখে দেখা বর্তমানের বাংলাদেশ এবং তার শেকড়ের খোঁজে ফিরে দেখার গল্পে সাজানো হয়েছে সিনেমার চিত্রনাট্য। সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রসূন রহমান। প্রযোজনা করছে ইমেশন ক্রিয়েটর।
আরও অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া, হামিদুর রহমান প্রমুখ।
৪ মে থেকে ঢাকায় শুরু হবে শেকড়ের শুটিং। এরপর গাজীপুর, রাজশাহী ও কুষ্টিয়ায় ৩টি ধাপে হবে শুটিং। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’