নবীন নিউজ, ডেস্ক ০২ মে ২০২৪ ০৩:৩৭ পি.এম
ভারত ও পাকিস্তানের সম্পর্ক সবসময় যেন সাপ আর নেউলে। এই দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতা বহুদিনের। যেকোনো বিষয়ে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী মনে করে প্রতিবেশী দুই দেশ। সেই প্রতিদ্বন্দ্বিতা ভুলে অনন্য নজির গড়লেন ভারতের চিকিৎসকরা। ভারতীয় নাগরিকের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে প্রাণ বাঁচলো এক পাকিস্তানি তরুণীর।
আয়েশা রশিদের বয়স মাত্র ১৯ বছর। অথচ এই অল্প বয়সে তার শরীরে বাসা বেঁধেছিল ভয়ংকর এক রোগ। তার এই রোগের চিকিৎসা নিজ দেশ পাকিস্তানে পর্যন্ত ছিল না। তাই অনেকটা নিরুপায় হয়ে পাশের দেশ ভারতে আসেন। তবে ভারতীয়রা তাকে খালি হাতে ফেরাননি। তাকে এক নতুন জীবন দান করেছেন তারা। আয়েশা এখন এক ভারতীয় নাগরিকের হৃদপিণ্ডে বেঁচে আছেন।
সম্প্রতি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে আয়েশার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। আর হৃৎপিণ্ডটি দান করেছেন এক ভারতীয় নাগরিক। সেখানের ঐশ্বর্যম ট্রাস্টের আওতায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া আয়েশার চিকিৎসার খরচও বহন করেছেন হৃৎপিণ্ড প্রতিস্থাপনকারী চিকিৎসকসহ কিছু ভারতীয় নাগরিক।
আয়েশা রাশিদের বয়স তখন মাত্র সাত বছর, যখন তিনি জানতে পেরেছিলেন যে তার হার্টের ২৫ শতাংশ অকেজো। এরপর ধীরে ধীরে তার হৃদযন্ত্র স্বাভাবিক কাজ করা বন্ধ করে দিচ্ছিল। ২০১৯ সালে চেন্নাইয়ের এক হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে প্রথম দেখা করেন আয়েশা রাশিদ। এর কিছুদিনের মধ্যেই প্রথমবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি।
এই পরিস্থিতিতে ভারতে আয়েশার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করে কৃত্রিম যন্ত্র বসানো হয়েছিল। কিন্তু করাচিতে ফিরে আসার দু’বছর পরে সংক্রমণের কারণে তার হার্টের ডান দিকটা কাজ করা বন্ধ করে দেয়। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন প্রতিস্থাপনই এখন একমাত্র উপায়।
তবে পাকিস্তানে এই অস্ত্রোপচার সম্ভব ছিল না, ডাক্তাররা বলেছিলেন এই অস্ত্রোপচারের জন্য ভারতে বা কানাডায় যেতে হবে। এরপর তারা ভারতেই যান। আয়েশার মা সানোবর রাশিদ জানান, মেয়ের চিকিৎসার জন্য চেন্নাইয়ের এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলেও তার পরিবারের কাছে আয়েশার অস্ত্রোপচার এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না।কিন্তু চেন্নাইয়ের চিকিৎসকরা তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন তোমরা চলে আসো, আমরা বাকিটা সামলে নেব। তারা তাদের জন্য যা করেছেন তা অবিশ্বাস্য।
চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের হার্ট ট্রান্সপ্লান্ট ইউনিটের ডিরেক্টর ডা. বালাকৃষ্ণন ২০১৯ সাল থেকে আয়েশার চিকিৎসা করছেন। তারই মধ্যস্থতায় দিল্লির এক পরিবার তাদের ৬৯ বছরের এক মৃত সদস্যের হৃৎপিণ্ড দান করতে রাজি হয়ে যায়।
কিন্ত ভারতের প্রতিস্থাপন নীতি অনুসারে, যে অঙ্গদানের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার দেশের নাগরিকদের দেওয়া হয়। তাই আয়েশাকে ১০ মাস অপেক্ষা করতে হয়েছিল। এই হার্ট আয়েশার পক্ষে তখনই পাওয়া সম্ভব ছিল যখন তার জন্য অন্য কোনো দাবিদার ছিল না।
দেশ আলাদা, সীমান্ত আলাদা, মানুষ আলাদা, ধর্ম আলাদা, কিন্তু মানবিকতা সবসময়ই একই সুতোয় গেঁথে রাখা যে কতটা প্রয়োজনীয় তারই যেন প্রমাণ মিললো এ ঘটনায়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ