নবীন নিউজ, ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪ ০৪:৩০ পি.এম
বাংলা সিনেমার ইতিহাসে জনপ্রিয় নাম প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন এই দুজন তারকা।
মনোমালিন্য, মতের অমিল বা অভিমানের কারণে হয়তবা টানা ১৪ বছর তাঁরা একসঙ্গে দাঁড়াননি লাইট-ক্যামেরার সামনে। কিন্ত একসময় টলিউড সিনেমার জগতে এই জুটি ছাড়া সিনেমার কথা ভাবাই যেত না।
সমালোচকেরা বলেন যে, বহু নায়ক–নায়িকার জনপ্রিয় না হওয়ার পেছনেও এই জুটিই দায়ী। তাঁদের জন্য সেভাবে দাঁড়াতে পারেননি সম্ভাবনাময় অভিনেতা-অভিনেত্রীরা। কারণ, হিট জুটিকে ছাড়া অন্য কারও দিকে নজরও পড়ত না পরিচালকদের। আবার তাঁদের সুসম্পর্কই দীর্ঘদিন ধরে টলিউডে রাজ করার অন্যতম কারণও বটে।
তবে কেন কী কারণে যেন এই হিট জুটির মধ্যেও ঘটে যায় মনোমালিন্য, সেই থেকে অভিমান। আর তাঁদের দেখা যায়নি পর্দা ভাগ করতে। আফসোসে পড়ে যান দর্শক-পরিচালকেরা। কিন্তু এই জুটির বরফ গলেছিল আরও আগেই। পুরোনো সিনেমার মাধ্যমে তাঁরা আবার পর্দা ভাগ করেছেন। ১৪ বছর পর ‘কামব্যাক’চলচ্চিত্রে আবারও হিট প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি।
এরপর জুটিবদ্ধ হয়ে আরেকটি সফল সিনেমা ‘দৃষ্টিকোণ’। যেন আবারও প্রাণসঞ্চার হলো ভক্তদের হৃদয়ে। যাঁরা বছরের পর বছর ধরে অপেক্ষায় ছিলেন কবে ফিরবে এই জুটি। দর্শকদের কথা এবং নিজেদের সফলতার ব্যাপারে ওয়াকিবহাল অভিনেতা-অভিনেত্রীও।
মান–অভিমানের পালা যখন শেষই হলো, তখন হ্যাটট্রিকেই বা কী সমস্যা? সত্যিই তাই, এবার আসতে চলেছে টলিউড ইন্ডাস্ট্রির সফল জুটির তৃতীয় সিনেমা। নিজেদের ৫০তম সিনেমায় জুটি বাঁধছেন তাঁরা। সিনেমার ফাস্ট লুকও প্রকাশিত হয়েছে। বাংলা সিনেমার দুই মেগাস্টারের হ্যাটট্রিক সিনেমার নাম ‘অযোগ্য’। পরিচালনায় রয়েছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়।
গল্পটা চেনা আটপৌরে বাঙালি মধ্যবিত্ত পরিবারের, ব্যাংককর্মী রক্তিম মজুমদার এবং তাঁর স্ত্রী পর্ণার।
সংসারের বাঁকবদল ঘটে রক্তিমের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে। বাড়িতে থাকার পাশাপাশি সংসারে সন্তানদের দেখাশোনার দায়িত্বও নিতে হয় তাঁকে। অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ফেরাতে পর্ণাকেও ইনভেস্টমেন্ট ফার্মে কাজ নিতে হয়। মধ্যবিত্ত পরিবারাটি আবার উঠে দাঁড়াতে পারবে কি না, এমন প্রশ্নের উত্তর দেওয়া হবে সিনেমায়।
ভারতীয় গণমাধ্যম অন্য সময় প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, ‘কৌশিকের মতো পরিচালকের সঙ্গে পরপর কাজ করতে পারা যেকোনো শিল্পীর কাছে দারুণ ব্যাপার। পাশাপাশি ঋতু আর আমি একসঙ্গে ৫০তম সিনেমায় কাজ করছি। আশা করি, স্মরণীয় হয়ে থাকবে এই অভিজ্ঞতা।’ ঋতুপর্ণাও বলেন, ‘দীর্ঘদিন ধরে দর্শকদের ভালোবাসা পেয়ে আসা সম্মানের। ঈশ্বর এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ। কৌশিকদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। আশা রাখি, প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পেরেছি।’ পরিচালকও বলছেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে প্রথম ৫০তম সিনেমায় জুটি হলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ। তাঁদের আগে কখনো এমন ভালোবাসার গল্পে দেখা যায়নি।’
নবীন নিউজ/এ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’