নবীন নিউজ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪ ০২:২৫ পি.এম
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গৌরীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়েছিলেন দেবর-ভাবী। এতে উল্টো নিজেরাই ফেঁসে গেছেন।
শনিবার(২৭ এপ্রিল) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে ধুরুয়া গ্রামের মোঃ আব্দুল সাত্তারের ছেলে আপেল মিয়া এক নারীকে নিয়ে থানায় আসেন দলবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করতে। অভিযোগের ঘটনাটি সন্দেহজনক হওয়ায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বিভিন্ন কৌশলে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা বিভ্রান্তিমূলক তথ্য দেন ও এক পর্যায়ে মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসানোর চক্রান্তের কথা স্বীকার করেন। পরে বিকালে দেবর-ভাবীকে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ।
মেয়েটি জানান-পূর্ব পরিচয় সূত্রে গাজীপুর থেকে তিনি গৌরীপুর ধুরুয়া গ্রামে সাদেক মিয়ার স্ত্রী বিউটি আক্তারের বাড়িতে বেড়াতে আসেন। মেয়েটির মা ও বিউটি একই সাথে গাজীপুর একটি গার্মেন্টসে চাকরি করেন। রাতে মেয়েটি বিউটি আক্তারের ঘরে ঘুমালে গভীর রাতে বিউটি আক্তার তাকে ডেকে তুলে বারান্দায় অন্য একটি কক্ষে নিয়ে যান।এসময় বিউটির সহযোগিতায় তাঁর দেবর আপেল মিয়া, ফজল ও শাহীন তিনজন মিলে মেয়েটিকে দলবদ্ধ ধর্ষণ করেন।
বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রতিপক্ষ রায়হানসহ তিনজনের নামে মামলা করতে বলেন বিউটি। পরে আপেলকে সাথে নিয়ে থানায় যায় মেয়েটি।
এদিকে ঘটনার সত্যতা যাচাই করতে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আল ইমরান একটি টিম নিয়ে ধুরুয়া গ্রামে ঘটনাস্থলে যান। সেখানে লোকজনের সাথে কথা বলে রায়হানের সাথে বিউটি ও আপেলের বিরোধের বিষয়টি জানতে পারেন। তিনি রায়হানকে থানায় নিয়ে মেয়েটির মুখোমুখি করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। ঘটনা বেগতিক দেখে থানা থেকে এক ফাঁকে পালিয়ে যায় আপেল। পরে বিকালে অভিযান চালিয়ে বিউটি ও আপেলকে আটক করে পুলিশ, তাঁরা ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছেন।
গৌরীপুর থানার (ওসি) সুমন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণ মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা