নবীন নিউজ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪ ০১:১৯ পি.এম
সংগৃহীত ছবি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে রিয়াজুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয় বলে বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার জানিয়েছেন।
মৃত রিয়াজুল ইসলাম (৪২) উপজেলার কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কলসকাঠি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বশির আহমেদ জানান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সঙ্গে কলসকাঠীতে গণ সংযোগে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম। প্রখর রৌদ্রের মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার বলেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার দুপুরে কলসকাঠি বাজারে আসেন। এ সময় রিয়াজুল ইসলামসহ নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করেন। পরে বাসায় ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রিয়াজুল ইসলাম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেহতাব আহসান বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। রোগীর হিস্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারণা করছি তিনি হিট স্ট্রোকে মারা গেছেন। এছাড়া অন্য কোনো ক্লু পাইনি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা