নবীন নিউজ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ০৪:৩৯ পি.এম
ফাইল ছবি।
ফর্সা ত্বকের প্রতি মানুষের অন্যরকম মনোভাব রয়েছে। তাই বিভিন্ন ধরণের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করে থাকে। আর এসব স্কিন ফেয়ারনেস ক্রিমের ব্যবহারের কারণে ভারতে কিডনিজনিত রোগ বাড়ছে। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। খবর এনডিটিভির।
ভারতীয় বাজারের বড় অংশ দখলে নিয়েছে ত্বক ফর্সাকারী নানা রকমের ক্রিম। তবে এসব স্কিন ফেয়ারনেস ক্রিমে বিপুল পরিমাণ পারদ থাকায় কিডনির ক্ষতি হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে। খবর এনডিটিভির।
মেডিকেল জার্নাল কিডনি ইন্টারন্যাশনাল-এ প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, উচ্চ পারদযুক্ত ফেয়ারনেস ক্রিমের ব্যবহার বাড়ায় মেমব্রানাস নেফ্রোপ্যাথির (এমএন) পরিমাণ বাড়ছে যা কিডনি ফিল্টারকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রোটিন ছিদ্র করে।
এমএন হলো একটি অটোইমিউন রোগ যার ফলে নেফ্রোটিক সিনড্রোম হয়। এটি একটি কিডনিজনিত রোগ যার ফলে প্রস্রাবে প্রচুর প্রোটিন নিঃসৃত হয়।
কেরালার অ্যাস্টার এমআইএমএস হাসপাতালের নেফ্রোলজি বিভাগের গবেষক ড. সজীশ সিভাদাস এক্সের একটি পোস্টে লিখেছেন, ‘পারদ ত্বকের মাধ্যমে শোষিত হয় এবং কিডনির ফিল্টারে বিপর্যয় সৃষ্টি করে, যার ফলে নেফ্রোটিক সিন্ড্রোম বৃদ্ধি পায়।’
তিনি আরও বলেন, ‘এই ক্রিমগুলো ভারতের অনিয়ন্ত্রিত বাজারে ব্যাপকভাবে পাওয়া যায়। ক্রিমগুলো ব্যবহারে দ্রুত ফর্সা হওয়া যায়। কিন্তু কীভাবে? ব্যবহারকারীরা প্রায়ই বলেন, এই ক্রিম ব্যবহার করা অনেকটা আসক্তির মতো। কারণ এটি ব্যবহার বন্ধ করলে ত্বক আরও কালো হয়ে যায়।’
২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত রেকর্ড করা এমএন-এর ২২টি ধরন পরীক্ষা করে এই ফল জানিয়েছেন গবেষকরা।
অনুসন্ধানে দেখা গেছে, ২২টির মধ্যে প্রায় ৬৮ শতাংশ বা ১৫ জন নিউরাল এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর-এর মতো ১ প্রোটিন পজিটিভ ছিলো। এটি এমএন-এর একটি বিরল রূপ যা ম্যালিগন্যান্সির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। ১৫ জন রোগীর মধ্যে ১৩ জন তাদের উপসর্গ শুরু হওয়ার আগে স্কিন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাকিদের মধ্যে একজনের অন্যান্য দেশীয় ওষুধ ব্যবহারের রেকর্ড ছিল। আর বাকিদের মধ্যে শনাক্তযোগ্য কিছু পাওয়া যায়নি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ